• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত পাবনার বেড়ায় সাংবাদিককে ক্রমাগতভাবে ফোনকলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি  আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন “​শেষ ঠিকানায় তুমি নেই” নাজনীন শামীম পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী। কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা দুটি নামের অনন্ত শোক – একটি অনাগত সংসারের বিষণ্ন উপাখ্যান কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রেয়সীর মুখ খুঁজে ফিরি।🌹🌹🌹

বাংলার কথা ডেস্ক / ১৯ বার পঠিত
আপডেটঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রেয়সীর মুখ খুঁজে ফিরি।🌹🌹

(সুত্রঃ প্রিয়দর্শিনী শাহজাদী ঝর্ণা কে প্রীতি সম্মিলনে উৎসর্গীত)

আমি হতভাগা কি আছে হিসাব জীবনের খাতায়-
লিখে চলেছি বিরামহীন দুঃখ গাঁথা স্মৃতির পাতায়,
দেখেনা কেউ কখনো আমার জীবনের হিসাব খাতা-
চেয়েও পাইনি জীবনে কারো এতটুকুও সহযোগিতা!

ডেকেছি পাশে হৃদয় আবেশে কতজনকে এ জীবনে-
দেয়নি সাঁড়া কেউতো এতটুকুও সৌজন্যতায় ভুবনে,
থেকেছি চেয়ে প্রতীক্ষার প্রহরে আবেগে উৎকন্ঠায়-
কান পেতে একাগ্রচিত্তে নিশ্চুপ সজাগ দৃষ্টি সীমায়!

এভাবে কেটে গেছে বহু ঘন্টা দিন-রাত মাস বর্ষ কাল-
তবুও কাটেনি ঘোর অমানিশার আধাঁর ব্যর্থ এ কপাল,
কাল শ্রোত গেয়ে বয়ে প্রকৃতির নিয়মেই যাচ্ছে যে বয়ে-
হয়নি দুর আমার কপালের ব্যর্থ কালিমা মুক্ত এ সময়ে!

কেটে গেছে এভাবে যুগ কাল বলিনি করিনি তা প্রকাশ-
হয়তো ভেবেছি !কেউ না কেউ এসে এ বুকে করবে বাস,
মুখোমুখি সাক্ষাতে মুক্ত হাতে করি প্রস্তাব প্রিয় মুখ যার-
হয়নি কারো এতটুকুও দয়া ভালোবেসে যে হবে আমার!

লোকলজ্জা তাজ্য করি দিয়েছি মুক্ত প্রস্তাব ভালোবেসে-
আছে যে থাকে আমার অনুভূতির শুভ্র আঙ্গিনায় মিশে,
তাঁর প্রানে মিশিয়েছি এ প্রান ভালো লাগাটুকু ভাগ করে-
আমৃত্যু কাল যাবো যে নির্মোহে প্রেয়সীর মুখ খুঁজে ফিরে!

🖋️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন