“শেষ ঠিকানায় তুমি নেই”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
১৩ই নভেম্বর ২০২৬ইং
চোখের কোণে জমে থাকা শ্রাবণ মেঘের নদী,
জানিস বন্ধু, কষ্টগুলো আজও কাঁদায় ভীষণ যদি!
তোর হাতের সেই ছোঁয়াটুকু আজো চুলে লেগে রয়,
অথচ এই বুকচাপা শূন্যতা আমায় কেবলই কয়—
তুই ফিনকি ফোটা জোছনা হারিয়ে মিশে গেছিস দূরে,
আমি কেবল পুড়ছি আজও তোর স্মৃতিটার সুরে।
চিঠির খামে জমলো ধুলো, ফুরিয়ে এলো কালি,
কিসের টানে ভুললি বল তোর মুখের মিষ্টি হাসি?
ঘর বাঁধবি বলে নাকি অন্য কারো সাথে,
আমার চোখের নোনতা জল ভাসায় কেবল রাতে।
তুই তো ভালোই আছিস দূরে, সুখের নীড়টি পেতে,
আমার বুকের পাঁজর ভাঙছে কেবল অবহেলাতে।
মেঘের মতো জমিয়ে রেখে বুকের ভেতর পাথর,
অপেক্ষারা প্রহর গুনে, কাটছে না তো প্রহর!
যদি কখনো হঠাৎ করে দমকা হাওয়া এসে,
খুঁজে বেড়ায় আমায় আবার বড্ড ভালোবেসে—
তখন পাবো কি আর তোকে এই ভাঙা ঘরে ফিরে?
তুই তো তখন অনেক দূরে, অচিন নদীর তীরে
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন