• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত পাবনার বেড়ায় সাংবাদিককে ক্রমাগতভাবে ফোনকলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি  আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন “​শেষ ঠিকানায় তুমি নেই” নাজনীন শামীম পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী। কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা দুটি নামের অনন্ত শোক – একটি অনাগত সংসারের বিষণ্ন উপাখ্যান কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী

বাংলার কথা ডেস্ক / ৭ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী

(চাষী এস কে সবুজ)
আজ ১২ নভেম্বর ২০২৬ পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার, শিক্ষানুরাগী
ডাঃ মোঃ আব্দুল হালিম মাস্টার এর ৬৮ তম জন্মবার্ষিকী।

পিতাঃ মৃতঃ ডাঃ আহাম্মদ আলী সরদার
মাতাঃ বেগম খোদেজা আহম্মদ

১৯৫৮ সালের ১২ই নভেম্বর পাবনা জেলার আটঘরিয়া উপজেলাধীন ফলিয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ীতে মৃতঃ ডাঃ আহাম্মদ আলী সরদার ও মাতাঃ খোদেজা আহম্মদ এর ঘর, কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।
শিশুকাল শৈশব কৈশোর চরম দুর্বিষহ দৈন্যদশায় অতিবাহিত করেন। তার জন্মদাতা পিতা ডাঃ আহম্মদ আলী সরদারের দুই স্ত্রীর ঘরের ২৮ জন সন্তানের মধ্যে তিনি চতুর্থ পুত্র সন্তান।
দুরন্ত ডানপিটে ও চরম মেধাবী হওয়া সত্ত্বেও তিনি আর্থিক অনটনের মাঝে বড় হন। পেট ভাতা থেকে আট আনা মাসিক বেতনে তার শিশুকাল শৈশব কাল কাটে।
আঠারো বছর বয়সে তিনি প্রথম স্কুলে গিয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। ফৈলজানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও
পাবনা ইসলামিয়া কলেজ থেকে আইএসসি পাশ করে শিক্ষকতা পেশা শুরু করেন।
তিনি ডাঃ আহাম্মদ আলী সরদার এর দ্বিতীয় ঘরের ৭ সন্তানের মধ্যে পঞ্চম ও দ্বিতীয় পুত্র সন্তান।

তার জীবনের উল্লেখ যোগ্য কর্ম সম্পৃক্ততা তুলে ধরছি।

পেশাগত পরিচিতিঃ
প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক,
হিড়িন্দা দাখিল মাদ্রাসা, চাটমোহর, পাবনা।
তিনি বিনা বেতনে ১৭ বছর হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।
হিড়িন্দা হাট বাজার এর প্রতিষ্ঠাতা ও অন্যতম উদ্যোক্তা।

তিনি একজন সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত রেজিস্টার্ড পল্লী চিকিৎসক,

প্রতিষ্ঠাতা-
বেগম খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়, হিড়িন্দা বাজার,ফৈলজানা, চাটমোহর, পাবনা।

সমাজ সেবা মুলক
কর্মকান্ডের সাথেও তার সম্পৃক্ততা রয়েছেঃ
প্রধান উপদেষ্টা-
মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী, হিড়িন্দা বাজার,চাটমোহর, পাবনা।

প্রকাশিত গ্রন্থঃ
“স্মৃতির পাতা (একক কাব্য গ্রন্থ) ও
“স্মৃতির পাতা-২”
শতাধিক যৌথ কাব্যগ্রন্থ।
এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকায় কলাম, বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।

প্রাপ্ত পুরস্কার ও সম্মাননাঃ
সম্মাননা পদক ৫টি ও সম্মাননা সনদ ৪২ খানা।

অন্যান্য কর্মসম্পৃক্ততাঃ
প্রধান উপদেষ্টা-
প্রজন্ম বিতর্ক সংসদ,
ও স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, হিড়িন্দা বাজার,চাটমোহর, পাবনা।

তিনি ব্যক্তিগত জীবনে পাঁচ(২পুত্র ও ৩ কন্যা) সন্তানের জনক ছিলেন।

তিনি চাটমোহর তথা আশপাশের অঞ্চলে কর্ম সম্পৃক্ত অঞ্চল গাজীপুর জেলার বিভিন্ন এলাকা, রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় কবি সাহেব নামে সুপরিচিত ছিলেন।

২০২২ সালের ৩১শে ডিসেম্বর শনিবার পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার, পাবনা জেলা জজ কোর্টের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী, পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজের সুযোগ্য অধ্যক্ষ, কবি আজিজুল হক সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা কবি অ্যাডভোকেট আজিজুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর সাহিত্য অনুষ্ঠানে “স্বর্ণ পদক” গ্রহনের নিমিত্তে যোগদান করেন ও আলোচনা সভা প্রীতিভোজ শেষে পদক গ্রহনের পুর্ব মুহূর্তে বিকেল ৩:৩০ ঘটিকার সময় হার্ট অ্যাটাক করে সকলকে ফাঁকি দিয়ে কবি নিঃরবে প্রস্থান করেন। ২০২৩ সালের পহেলা জানুয়ারী সকাল ১০:৫০ ঘটিকায় কবিকে হাজারো জনতার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহকর্মী পাঠক ভক্ত ভালোবাসার মানুষ গুলো বিদায় জানান।

উল্লেখ্য আগামী ৩১শে ডিসেম্বর কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার এর চতুর্থ মৃত্যু বার্ষিকী।

আজ কবির আটষট্টি তম জন্মবার্ষিকীতে কবির কবরে ফাতেহা শরীফ পাঠের আয়োজন করেন কবির জৈষ্ঠ পুত্র পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও বিশিষ্ট কবি-কলামিস্ট, গীতিকার-সাংবাদিক, পরিবেশ মানবাধিকার কর্মী, দৈনিক বাংলার কথা’র সম্পাদক অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।

তিনি সকলের কাছে জন্মদাতা পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

“​জীবনের খাতার পাতা ও অস্তিত্বের আয়না” নাজনীন শামীম চট্টগ্রাম থেকে ১১ই নভেম্বর ২০২৬ইং ​শহরের একরঙা পিচঢালা পথ ধরে হাঁটতে হাঁটতে হুট করেই মনে প্রশ্ন জাগে—আমাদের এই চলমান জীবনটা আসলে কী? এটি কি কেবল পূর্বনির্ধারিত কিছু ছকের পুনরাবৃত্তি, নাকি না-বলা কিছু গল্পের এক অন্তহীন ক্যানভাস? আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অধ্যায়ে এসে থমকে দাঁড়াই। বুঝতে চেষ্টা করি, আমাদের অস্তিত্বের শিকড়টা ঠিক কোথায় প্রোথিত। ​দর্শন বলে, মানুষ কেবল সময়ের প্রবাহে ভেসে চলা কোনো খড়কুটো নয়; মানুষ নিজেই এক জীবন্ত ইতিহাস। আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি না-পাওয়ার হাহাকার আর জমানো অভিমানগুলো মিলে তৈরি হয় আমাদের ভেتরের সত্যকার মানুষটি। বাইরে থেকে যাকে আমরা খুব সফল কিংবা গোছানো বলে মনে করি, তার পেছনের অলিন্দে কত শত অব্যক্ত বেদনা জমে থাকে! তুলট কাগজের মতো নরম এই মনটাতে প্রতিদিন কত মানুষ আসে, কত চরিত্র বদলায়; কেউ রেখে যায় ভালোবাসার চিরকুট, কেউ বা রেখে যায় তীব্র শূন্যতা। ​কিন্তু এই শূন্যতাই তো আমাদের পূর্ণতার সন্ধান দেয়। অপূর্ণতা না থাকলে কি আর আলো-আঁধারের এই রূপের গভীরতা উপলব্ধি করা সম্ভব হতো? জীবন তো কেবল বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের ভেترের না-বলা সত্যগুলোকে চিনে নেওয়া। ​এই ভাবনার গভীরেই লুকিয়ে থাকে আমাদের চিরন্তন গান— ​অস্তিত্বের খাতা ​পিচঢালা এই শহরের কোলাহলে, কে রাখে খবর কার বালিশ জলে? ঝকঝকে হাসির ওই মুখোশের আড়ালে, কত গল্প লুকিয়ে থাকে না-বলা বাতাসে। ​আমরা তো সবাই শুধু পাতার পর পাতা, ভরাট করি মেকি সুখে আর নিয়তি দিয়ে কাটা। কে জানে কোথায় মোড়, কোন ঠিকানায় গিয়ে, সব হিসাব মেলবে এসে শূন্য হাত ধুয়ে।ন ​তুলট কাগজে জমা যত না-পাওয়ার বেদনা, মুছে ফেলে তাকে বলে দিও আর কেঁদো না। অপূর্ণতার মাঝেও লুকিয়ে আছে যে পরম সত্য, সেটাই তো মানুষের সবচেয়ে সুন্দর অভ্যুদয় ও মত্ত! ​— নাজনীন শামীম

ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন