• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত পাবনার বেড়ায় সাংবাদিককে ক্রমাগতভাবে ফোনকলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি  আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন “​শেষ ঠিকানায় তুমি নেই” নাজনীন শামীম পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী পাবনা জেলার বিশিষ্ট কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের ৬৮ তম জন্মবার্ষিকী। কালীগঞ্জ পৌরসভা,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনা দুটি নামের অনন্ত শোক – একটি অনাগত সংসারের বিষণ্ন উপাখ্যান কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

বাংলার কথা ডেস্ক / ৬৪ বার পঠিত
আপডেটঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী
আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন ১৪ নভেম্বর পাবনা প্রেসক্লাব ভি আই পি মিলনায়তনে সম্পন্ন হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বাদ্য বাজনা ঘোড়ার গাড়ি নিয়ে পাবনা শহর প্রদক্ষিণ করে। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও প্রয়াত সকল দেশপ্রেমীক বাঙালিদের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়। দিনব্যাপী আয়োজনে ৪টি পর্বে যারা সম্মানিত অতিথি হিসেবে আসন অলংকৃত করেন তারা হলেনÑ প্রথম অধিবেশনে প্রধান অতিথি: কবি আজিজুল হক, অধ্যক্ষ, শহীদ আমিনুদ্দিন আইন কলেজ, পাবনা, বিশেষ অতিথি: রুহুল আমিন বিশ্বাস রানা, চেয়ারম্যান, রানা গ্রুপ, পাবনা, কবি ডাঃ সরওয়ার জাহান ফয়েজ, পাবনা। কবি ড. মনছুর আলম, নদী গবেষক, কবি কোহিনূর বেগম শিউলী, পাবনা, ড. আমিনুল ইসলাম, রাজশাহী, সভাপতি : কৃষিবিদ জাফর সাদেক,, পাবনা। উদ্ভোধনী অধিবেশনে উদ্বোধক: মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ, চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস গ্রীন সিটি, পাবনা। প্রধান অতিথি: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, প্রশাসক, জেলা পরিষদ, পাবনা।, বিশেষ অতিথি: উৎপল মির্জা, ব্যুরোচিফ, মাছরাঙা টেলিভিশন,পাবনা, কবি বরুণ চক্রবর্তী, কলকাতা, ভারত।, কবি ডাঃ ইফতেখার মাহমুদ, পাবনা, এস, এম মাহবুব আলম, সম্পাদক, দৈনিক সিনসা, পাবনা। সভাপতিত্ব করেন: মানিক মজুমদার, সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা। ৩য় অধিবেশনে কবিতা পাঠ- প্রতিযোগীতায় বিজয়ী ও আমন্ত্রিত কবিদের জন্য উন্মুক্ত ছিল পর্বটি প্রধান অতিথি: কবি অমরেশ মুখার্জী, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।, কবি বিজ্ঞান বন্ধু ভট্টাচার্য, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, কবি সহিদুর রহমান, সভাপতি, মুক্তকলম সাহিত্য পরিষদ, পাংশা, রাজবাড়ী, কবি হারূন মুহাম্মদ, সদস্য, বাংলা একাডেমি, বরিশাল, সভাপতি : কবি আমিনুর রহমান খান, সিনিয়র সহ: সভাপতি (সাবেক), পাবনা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি: আনোয়ার মল্লিক, অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল, রাজশাহী সার্কেল, বিশেষ অতিথি: কবি খালেদ উদ-দীন, সম্পাদক, বুনন, সিলেট, বিশেষ অতিথি: ম, পানাউল্যাহ কবি ও প্রাবন্ধিক, নোয়াখালী।,মোঃ আব্দুদ দাইন সরকার, বীর মুক্তিযোদ্ধা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মোঃ হাসানুজ্জামান, মুখ্য সমন্বয়কারী,‘নোঙর’ ঈশ্বরদী, পাবনাা।, কবি আব্দুল গোফফার, সভাপতি, বিরামপুর সাহিত্য পরিষদ, দিনাজপুর, সভাপতিত্ব করবেন: কাজী মাহবুবুল আলম, সহ সভাপতি, বাংলাদেশ কবিতা সংসদ, পাবনা। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের ২১ জন গুণী ব্যক্তিত্বকে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬টি বিভাগে সম্মাননা জ্ঞাপন করা হয়। সম্মেলন উপিলক্ষ্যে অংশগ্রহণকারীদের সচিত্র জীবনী নিয়ে সম্মেলন স্মরণিকা খোলাচোখ প্রকাশ হয়। বিভিন্ন জেলা থেকে আগত ২ শতাধিক কবি সাহিত্যিককে সম্মেলন স্মারক উপহার ও খোলাচোখ স্মারক সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

“​জীবনের খাতার পাতা ও অস্তিত্বের আয়না” নাজনীন শামীম চট্টগ্রাম থেকে ১১ই নভেম্বর ২০২৬ইং ​শহরের একরঙা পিচঢালা পথ ধরে হাঁটতে হাঁটতে হুট করেই মনে প্রশ্ন জাগে—আমাদের এই চলমান জীবনটা আসলে কী? এটি কি কেবল পূর্বনির্ধারিত কিছু ছকের পুনরাবৃত্তি, নাকি না-বলা কিছু গল্পের এক অন্তহীন ক্যানভাস? আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো অধ্যায়ে এসে থমকে দাঁড়াই। বুঝতে চেষ্টা করি, আমাদের অস্তিত্বের শিকড়টা ঠিক কোথায় প্রোথিত। ​দর্শন বলে, মানুষ কেবল সময়ের প্রবাহে ভেসে চলা কোনো খড়কুটো নয়; মানুষ নিজেই এক জীবন্ত ইতিহাস। আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি না-পাওয়ার হাহাকার আর জমানো অভিমানগুলো মিলে তৈরি হয় আমাদের ভেتরের সত্যকার মানুষটি। বাইরে থেকে যাকে আমরা খুব সফল কিংবা গোছানো বলে মনে করি, তার পেছনের অলিন্দে কত শত অব্যক্ত বেদনা জমে থাকে! তুলট কাগজের মতো নরম এই মনটাতে প্রতিদিন কত মানুষ আসে, কত চরিত্র বদলায়; কেউ রেখে যায় ভালোবাসার চিরকুট, কেউ বা রেখে যায় তীব্র শূন্যতা। ​কিন্তু এই শূন্যতাই তো আমাদের পূর্ণতার সন্ধান দেয়। অপূর্ণতা না থাকলে কি আর আলো-আঁধারের এই রূপের গভীরতা উপলব্ধি করা সম্ভব হতো? জীবন তো কেবল বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের ভেترের না-বলা সত্যগুলোকে চিনে নেওয়া। ​এই ভাবনার গভীরেই লুকিয়ে থাকে আমাদের চিরন্তন গান— ​অস্তিত্বের খাতা ​পিচঢালা এই শহরের কোলাহলে, কে রাখে খবর কার বালিশ জলে? ঝকঝকে হাসির ওই মুখোশের আড়ালে, কত গল্প লুকিয়ে থাকে না-বলা বাতাসে। ​আমরা তো সবাই শুধু পাতার পর পাতা, ভরাট করি মেকি সুখে আর নিয়তি দিয়ে কাটা। কে জানে কোথায় মোড়, কোন ঠিকানায় গিয়ে, সব হিসাব মেলবে এসে শূন্য হাত ধুয়ে।ন ​তুলট কাগজে জমা যত না-পাওয়ার বেদনা, মুছে ফেলে তাকে বলে দিও আর কেঁদো না। অপূর্ণতার মাঝেও লুকিয়ে আছে যে পরম সত্য, সেটাই তো মানুষের সবচেয়ে সুন্দর অভ্যুদয় ও মত্ত! ​— নাজনীন শামীম

ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন