নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি শেখার ভীতি দূর করে অত্যন্ত সহজ ও সাবলীল উপায়ে ইংরেজি রিডিং পড়া ও শেখার সহায়িকা হিসেবে প্রকাশিত হয়েছে নতুন বই **‘সহজে ইংরেজী রিডিং শেখার যাদুকরী বই’ (A Magic Book for Easily Learning to Read English)। বইটি রচনা করেছেন শাহিনুর ইসলাম। প্রকাশ করেছে ‘চেনা সুর’।
শূন্য থেকে ইংরেজি পড়ার আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে বইটি রচিত হয়েছে। এতে ধাপে ধাপে ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল, নতুন শব্দভাণ্ডার বৃদ্ধি এবং সঠিক উচ্চারণে বিশেষ সহায়তামূলক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ যেকোনো বয়সের মানুষের ইংরেজি পড়ার দক্ষতা বাড়াতে বইটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন লেখক।
বইটি প্রসঙ্গে লেখক শাহিনুর ইসলাম জানান, “অনেকেরই ইংরেজি পড়ার প্রতি ভয় বা জড়তা থাকে। সেই জড়তা কাটিয়ে খুব সহজে ও আনন্দের সাথে যেন সবাই ইংরেজি রিডিং শেখার পাশাপাশি সঠিক উচ্চারণ আয়ত্ত করতে পারে, সেভাবেই বইটি সাজানো হয়েছে।”
এক নজরে বইটির তথ্য:
বইয়ের নাম: সহজে ইংরেজী রিডিং শেখার যাদুকরী বই
লেখক: শাহিনুর ইসলাম (সহকারী মৌলভী, জামিরদিয়া আইনুল উলুম দাখিল মাদ্রাসা)
প্রকাশনী: চেনা সুর প্রকাশনী।
প্রচ্ছদ: জহির
মূল্য: ২৫০ টাকা
আইএসবিএন (ISBN): 978-984-29557-9-2
বইটি বর্তমানে বাজারে এবং প্রকাশনীর মাধ্যমে এবং সরাসরি লেখকের কাছ থেকে সংগ্রহ করা যাচ্ছে। 01991151692 (চেনা সুর প্রকাশনী)
লেখকঃ 01737756216
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন