পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে দুইজন খুন
নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গুলিতে নিহত হয়েছেন দুজন। নিহতদের একজন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, অন্যজন স্থানীয় মেম্বার পদপ্রার্থী রিপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালামের কার্যালয়ে ঢুকে ৭ ৮ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি আব্দুস সালাম ও রিপন কে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে পূর্বশত্রুতাকে সম্ভাব্য কারণ নিশ্চিত করেছেন ও গুলি ঘটনার মুল কারন হিসেবে দেখছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত ভাবে উদঘটিত হয়নি।
সর্ব মহলে ব্যপক সমালোচনার ঝড় বইছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে!
জনসাধারণের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক রয়েছে। সারা দেশ আজ খুন ধর্ষণ নৈরাজ্যের আখড়া হিসেবে পরিচিত হচ্ছে ও প্রতিষ্ঠিত হয়েছে। পাবনার মাটিতে পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে গুলি চললো, দুটি প্রাণ ঝরে গেলো সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? জনগন তাদের জান মাল শান্তির ঘুম নিয়ে উদ্বিগ্ব! সরকারের উদাসীনতা নাকি ব্যর্থতা তা নিয়ে প্রশ্ন তুলছেন।
ক্ষমতার দাপট আর আধিপত্য বিস্তারের চেষ্টায় আর কত প্রাণ ঝড়ে যাবে?
গণতন্ত্র ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা রাজনৈতিক দল গুলোকে ক্ষমতা লোভী করার জন্য আজকে দেশ ও জনতার বিরুপ আচরণ সহ্য করতে হচ্ছে। রাষ্ট্রীয় আইন ব্যবস্থা সরকার ও সরকারি দলের হাতে থাকার কারনেই সাধারণ জনগন, সাধারণ নাগরিকগন জনগন রাজনৈতিক দলের হাতে জিম্মি।
প্রত্যক্ষদর্শীদের দাবী অতিদ্রুত খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি সুনিশ্চিত করা হোক।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন