• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

সম্পাদকীয়___ “জিপিএ মার্ক বনাম গুনগত মানসম্মত শিক্ষা গ্রহণ”। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৬৭ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সম্পাদকীয়___

“জিপিএ মার্ক বনাম গুনগত মানসম্মত শিক্ষা গ্রহণ”

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ হলো আজকে। চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষা মান ও শিক্ষার্থীদের পড়ার টেবিল মুখী হওয়ার প্রবনতা কমেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উভয়ই রাজনীতির টেবিলে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে গুনগত শিক্ষা সম্প্রসারণে নীতিমালা প্রস্তুত করতে হবে। একটি দেশের শিক্ষা ব্যবস্থা হলো ঐ দেশের ফাউন্ডেশন। একটি বহুতল ভবন নির্মানে ফাউন্ডেশন যেমন বহুতল ভবনের স্থায়ীত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে তেমনি একটি দেশের, একটি জাতির যুগোপযোগী ভাবে বৈশ্বিক পরিস্থিতির সাথে টিকে থাকতে গুনগত ও যুগোপযোগী শিক্ষা গ্রহনের বিকল্প নেই। আমরা দৈনন্দিন প্রতিযোগিতার বাজারে সকল ক্ষেত্রেই প্রতিযোগিতায় অংশ নিলেও গুনগত মানসম্মত শিক্ষা ব্যবস্থার দিকে অভিভাবকগন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে থাকি।

দেশের শিক্ষা ব্যবস্থাকে নম্বর বা জিপিএ-র মার্ক লাইনে আটকে না রেখে যুগোপযোগী করে গ্রহন করতে প্রত্যেক অভিভাবক ও শিকার্থীকেই উদ্যোগ গ্রহন করতে হবে।
হাজারও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী পাঁচ মিনিট ইংরেজিতে বক্তব্য দিতে পারে না। আমরা এমন একটি ব্যবস্থায় শিক্ষা কে এনে দাড় করিয়েছি যে, জিপিএ ৫ না পেলে শিক্ষা গ্রহনই বৃথা। শিক্ষাকে প্রতিযোগিতার কাতারে দাড় না করিয়ে জিওিএ ৫ কে প্রতিযোগিতার বা মুল্যায়নের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া শুরু করেছি। শিক্ষার চেয়ে মার্ক-কে বেশি মুল্যায়ন করার কারনে প্রকৃত ভাবে শিক্ষার মান কমে যাচ্ছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও কোন কোন এলাকায়, কোন কোন প্রতিষ্ঠানে একেক রকম নীতিমালায় আবদ্ধ।
কোন কোন কলেজ ও বিশ্ববিদ্যালয় একেক রকমের নীতিমালা দ্বারা শিক্ষা কারিকুলাম পরিচালিত হয়। ভর্তি পরীক্ষায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহনযোগ্য আবার এর ব্যতিক্রমও আছে। যে দেশে অভিভাবকগন নিজেরাই জিপিএ মার্ক নির্ভরশীল, সে দেশে
মেধাবী শিক্ষার্থীরা গুনগত মানসম্মত শিক্ষার চেয়ে তাদের মার্ক’কে বেশি গুরুত্ব দিয়ে থাকে।

জিপিএ ৫ কে অনেক শিক্ষার্থী ও অভিভাবক তাদের স্বপ্ন মনে করে থাকে ! যে কারনে গুনগত মানসম্মত শিক্ষার চেয়ে জিপিএ ৫ কে প্রাধান্য দেওয়া হয়। সনদ বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই বলতে গেলে মুল্যায়িত হয়। অভিভাবকদের কে গভীর ভাবে উপলদ্ধি করে সার্টিফিকেট বা জিপিএ ৫ এর প্রতি নির্ভরতা কমাতে হবে।
গুনগত মানসম্মত শিক্ষা ব্যবস্থা চলমান রয়েছে। জিপিএ ৫ এর হিসাব অনুযায়ী জিপিএ ৫ প্রাপ্ত সকল কে অভিনন্দন।
মার্ক বা জিপিএ ৫ কেবলই গুণগত মানসম্মত শিক্ষার ভিত্তি হতে পারে না। অভিভাবকদেরকে আরো আন্তরিক হয়ে গুনগত মানসম্মত শিক্ষা ব্যবস্থা কে গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে। জিপিএ মার্ক বনাম গুনগত মানসম্মত শিক্ষা গ্রহণ”
একে অপরের বিরুদ্ধে দাড়াতে পারে না বা দাড়াবে না।(১০ আগষ্ট ২০২৬)

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
সম্পাদক-
দৈনিক বাংলার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন