মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে খোলা চিঠি:
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বিনম্র শ্রদ্ধা চিত্তে আমার আকুল প্রার্থনা… আমি একজন বাংলাদেশের নাগরিক এবং সাধারণ কর্মচারী, আমি ডায়াবেটিক রোগী এবং আমার স্ত্রী একজন কিডনি রোগী, তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে, আমার বাড়ি পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায়, আমি পৈত্রিক সম্পদ বিক্রি করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন ঋণ গ্রহণ করে এই যাবৎ আমার এবং আমার স্ত্রীর চিকিৎসা ব্যয় ও সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করে এসেছি, আমার এক ছেলে কম্পিউটার সাইন্স বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে লেখাপড়া করে আসছে, বর্তমানে আমি সবদিক থেকেই অক্ষম।
বিজ্ঞ ডাক্তারের নির্দেশনা আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আরো উন্নত চিকিৎসা প্রয়োজন তাই ঢাকার যেকোনো একটি হাসপাতালে ভর্তি করানো দরকার।
বর্তমানে আমার কাছে ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়াটাও নেই স্যার।
আপনি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়া এবং মাননীয় সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বর্তমানে আপনি এদেশে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, আপনার কাছে কি আমার অসহায় পরিবারের সুরক্ষার জন্য প্রার্থনা করতে পারি স্যার !
আমরা কারো দয়া, করুণা বা ভিক্ষার টাকা গ্রহণ করব না তবে দেশের একজন বৈধ নাগরিক হিসেবে রাষ্ট্রীয় অনুদান পেলে তা সাদরে গ্রহণ করব স্যার।
আমি আর পারছিনা স্যার, হয়তো মরতে হবে না হয় আপনার ওছিলায় বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো।
আপনার কাছে পৌঁছানোর মতো আমার কোন মাধ্যম নেই তাই এই পোস্ট এর আশ্রয় গ্রহণ করলাম, আমার নিবেদন যদি ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা সহকারে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ নিরোগ জীবন কামনা করছি; আশা করি এই অসহায় নাগরিকের প্রতি আপনার সদয় দৃষ্টি প্রতিফলিত হবে।
মহান সৃষ্টিকর্তা এদেশের সবার মঙ্গল করুন, আমীন।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন