• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ অ্যাডভোকেটদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৬৭ বার পঠিত
আপডেটঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ অ্যাডভোকেটদের নৌকা ভ্রমণ অনুষ্ঠিত।

ষ্টাফ-রিপোর্টারঃ ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের প্রয়াসে শনিবার (২৫শে জুলাই ২০২৬) সকাল সাড়ে আট ঘটিকার সময় নৌকা ভ্রমনের লক্ষে পাবনা জজ কোর্ট চত্বর থেকে যাত্রা শুরু করেন চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর উপজেলার বিলসা পিকনিক স্পর্টে গাড়ী বহর নিয়ে যারা করেন বিজ্ঞ আইনজীবীগন। গাড়ী বহরে পাঁচটি বাসে (পাবনা শহর ও ঈশ্বরদী থেকে) দুই শতাধিক বিজ্ঞ সিনিয়র জুনিয়র আইনজীবীগন মিলে যাত্রা করে চাটমোহর উপজেলার সাইকোলা ঈদগাহ ময়দানের ঘাটে পৌঁছেন ও সকালের নাস্তা (খিঁচুড়ি ডিম) খেয়ে পাঁচটি বড় নৌকায়(ট্রলার) চড়ে বিজ্ঞ আইনজীবীগন বিলসা(গুরুদাসপুর,নাটোর) পিকনিক স্পটে পৌঁছে নামাজ আদায় করেন। বাদ জোহর বিলসা দাখিল মাদ্রাসা মাঠে মধ্যাহ্ন ভোজে সকলেই অংশ গ্রহন করেন।

খাবার শেষে নাদো সৈয়দপুর ব্রীজের উপর গিয়ে সালাতুল আসর আদায় করে সাইকোলা ঈদগাহ ময়দানের ঘাটে পৌঁছে সালাতুল মাগরীব আদায় করে বাসে চড়ে বিজ্ঞ আইনজীবীদের গন্তব্যে ফিরে আসে আসেন।

নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ, পাবনা জজ কোর্টের বিজ্ঞ জিপি সিনিয়র অ্যাডভোকেট মোঃ আরশেদ আলম, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি সিনিয়র অ্যাডভোকেট মোঃ নাজমুল হাসান শাহীন, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় সহ আরো অনেক বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পাবনা জেলা বার ক্যাবিনেটের একঝাঁক উদ্যোমী পরিশ্রমী আইনজীবীগন অক্লান্ত পরিশ্রম করে নৌকা ভ্রমণকে সাফল্য মন্ডিত ও সার্থক করে তোলেন। বিজ্ঞ সিনিয়র মোঃ আকির হোসেন শিকদার পান্না ও বিজ্ঞ সিনিয়র মলয় কুমার দাস রায় এর সাবলীল ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায়, তরুন লার্নেড অ্যাডভোকেট মোঃ এরশাদ, বিজ্ঞ অ্যাডভোকেট শিশির কুমার সরকার, বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ রাশেদ আলী সোহেল সহ একঝাঁক তরুন পরিশ্রমী আইনজীবীদের নিরলস পরিশ্রম নৌকা ভ্রমণ সার্থক ও সাফল্য মন্ডিত হয়েছে। নৌকা ভ্রমণে অংশ গ্রহণ করায় ঐতিহ্যবাহী পাবনা জেলা বার সমিতির সম্মানিত সেক্রেটারি ও ক্যাবিনেটের অন্যান্য সদস্যগন অংশ গ্রহণকারী সকল আইনজীবীদেরকে ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন