• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

যুগে যুগে পাশাপাশি ✍️ মোঃ নজরুল ইসলাম বিপুল

মোঃ নজরুল ইসলাম বিপুল / ১৩৪ বার পঠিত
আপডেটঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মানবিক সম্পর্কের দীর্ঘ পথচলায় সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হলো প্রতিবেশী। মহাকালের আবর্তে আমরা আত্মীয়-স্বজনের ভিড়ে যাদের সবচেয়ে বেশি অনুভব করি, যাদের ছায়ায় আমাদের প্রাত্যহিক জীবনের আনন্দ-বেদনা মিশে থাকে, তারা আর কেউ নয়—আমাদের প্রতিবেশী। লোকমুখে প্রচলিত আছে, দূরবর্তী হাজারো আত্মীয়ের চেয়ে একজন ভালো প্রতিবেশী অনেক বেশি আপন। অথচ এই অমোঘ সত্যটি আমরা যাপিত জীবনের কোলাহলে প্রায়শই বিস্মৃত হই। একজন সুপ্রতিবেশী প্রাপ্তি কেবল নিছক কোনো সামাজিক যোগাযোগ নয়, বরং এটি পরম সৌভাগ্যের আকর, যা মানুষের একাকীত্বকে ঘুচিয়ে বেঁচে থাকার অর্থকে নতুন করে রাঙিয়ে তোলে।

আমাদের চারপাশের পৃথিবীতে তাকালে এমন করুণ চিত্র অহরহ চোখে পড়ে, যেখানে মানুষ জীবনের সমস্ত উপার্জিত অর্থ ব্যয় করে এক খণ্ড ভূমি কিনেছে, গড়ে তুলেছে স্বপ্নের মতো সাজানো-গোছানো বাড়ী। কিন্তু হায়! সেখানে বসবাসের সময় এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। পাশের প্রতিবেশীর অমানবিক আচরণ, ঈর্ষা বা উটকো উৎপাত এতটাই প্রকট হয়ে ওঠে যে, সেই স্বপ্নের নীড় নরকের মতো অসহনীয় হয়ে দাঁড়ায়। জীবনের সঞ্চয় আর আবেগের সেই মায়া কাটিয়ে অনেককেই সব ছেড়েছুড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

তবে আমাদের পরম মমতায় মুদ্রার উল্টো পিঠটিও উপলব্ধি করা প্রয়োজন। আমরা প্রায়শই ভালো প্রতিবেশীর প্রত্যাশা করি, আকাশের ধ্রুবতারার মতো তাদের অটল বিশ্বস্ততা খুঁজি, কিন্তু একটি মৌলিক প্রশ্ন কি আমরা নিজেদের করেছি? যে সৌহার্দ্য আমরা অন্যের কাছে আশা করছি, তার যোগ্য কি আমরা নিজে? প্রতিবেশীর প্রতি পরম শ্রদ্ধা আর সহমর্মিতার মন্ত্রটি আগে নিজের অন্তরে ধারণ করতে হয়। নিজেকে এমন এক উচ্চতায় উন্নীত করতে হয়, যাতে নিজের কোনো আচরণে—হোক তা শব্দদূষণ, ময়লার অসংযম কিংবা অন্য কোনো তুচ্ছ কারণে—কারো শান্তির নিবিড়তম মুহূর্তটিও ব্যাহত না হয়। নিজেকে ভালো প্রতিবেশীর যোগ্য করে গড়ে তোলাই হলো দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রথম ধাপ।

পারস্পরিক সম্পর্কের এই বুননে কখনো কখনো কালো মেঘের ছায়া ঘনিয়ে আসে। কোনো প্রতিবেশী যদি অন্য কোনো দুষ্টচক্রের হাতে বা কোনো অন্যায়ের শিকার হন, তবে পাশের মানুষটির ভূমিকা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, অন্যায়ের শিকার ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও এর প্রতিবাদ ও প্রতিব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাবোধ করেন। একে নিছক ভীরুতা মনে করা ভুল। অনেক সময় অর্থের বিনিময়ে সংঘাতকে এড়িয়ে চলাই কিছু মানুষ শ্রেয় মনে করে, কারণ তার কাছে নিজের পারিবারিক সম্মান বা মান-মর্যাদা সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। যিনি এই সংঘাত থেকে দূরে থাকেন, তার এই নীরবতাকে দুর্বলতা না ভেবে বরং ধৈর্য ও আভিজাত্যের পরিচায়ক হিসেবে দেখা উচিত। কারো শান্তি ও সম্মান রক্ষা করার খাতিরে নিজেকে গুটিয়ে নেওয়া এক মহানুভবতার পরিচয়।

পরিশেষে, কেবল জন্মগত বা ভৌগোলিক অবস্থানের নৈকট্যই প্রতিবেশী হওয়ার একমাত্র শর্ত নয়। বংশপরম্পরায় পাশাপাশি বসবাস করলেই যে হৃদয়ের যোগসূত্র স্থাপিত হয়, তা ভাবা বাতুলতা।

প্রতিবেশী হওয়া তো আত্মার আত্মীয় হওয়ার নামান্তর। দীর্ঘ সময় পাশাপাশি অবস্থান করেও যদি একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ না থাকে, সংকটে পাশে না দাঁড়ানোর প্রবণতা থাকে, তবে এমন সম্পর্ক নিছক চার দেয়ালের খাঁচায় বন্দি থাকা প্রতিবেশিত্ব ছাড়া আর কিছুই নয়। অনেক ক্ষেত্রে এই নৈকট্যই শক্রতার রূপ নেয়, যেখানে ভালোবাসার চেয়ে ঘৃণা আর হিংসার বিষবাষ্পই বেশি ছড়ায়। অথচ জীবন বড়ই ছোট; তাই হৃদয়ের মণিকোঠায় প্রতিবেশীকে জায়গা দিয়ে, পারস্পরিক সম্মান ও সহনশীলতার আলোয় আলোকিত হওয়াই হোক আমাদের পরম অঙ্গীকার।

একজন ভালো প্রতিবেশী হওয়ার চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই।

 

~@বিপুল……


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন