• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

ভালোবেসে ছিলাম একজনকে🌹 (সুত্রঃ কবি আকলিমা জাহান আঁখি,

বাংলার কথা ডেস্ক / ৪১ বার পঠিত
আপডেটঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভালোবেসে ছিলাম একজনকে🌹

(সুত্রঃ কবি আকলিমা জাহান আঁখি
সেহারা, নলতা শরীফ,কালিগঞ্জ,সাতক্ষীরা-কে উৎসর্গীত)

একজনকে ভালোবেসেছিলাম বড্ড বেশি জীবনে-
মায়া মমতায় কাব্য গুনে সে অনন্যা প্রজ্ঞাবতী,
তার বিরহ এখনও জমে কাব্যে ক্ষনে-অক্ষনে-
একাকীত্বে জাগে তার কথা মধুময় কত স্মৃতি !
কুমারী সে প্রথমা নারী ভালোবাসার বানে-
কত কবিতা গল্প গান লিখি আজ তার ধ্যানে…

কত কথা বলতো সে আমায় চোখে কানে-
আমি বিমূর্ত হয়ে তাকে ডাকতাম জান !
বলতো কথা ভালোবাসার প্রিয় মোবাইল ফোনে-
সত্যিই আমি হতবাক হতাম সঁপে মন-প্রাণ ।
সে অসহায়ত্বে এক আবদ্ধ গুনী ললনা-
আমার চোখে পাইনি কোথাও তার তুলনা…

কালক্রমে সে আসে এ কোমল হৃদয় দেশে-
অবিরাম অবারিত ভালোবাসায় ধন্য এ মন,
সে আজ অনেক দুরে পর কে ভালোবেসে-
ভাবি! এখন নিঃসঙ্গ এ জীবনে তাকেই প্রয়োজন !
পেয়েও যেনো হয়নি পাওয়া ভালোবাসা তার-
তাইতো জমেছে হৃদয়ে অজস্র ব্যথার পাহাড়…

আপনাকে বাসি ভালো জগত সুন্দর বলে-
তাইতো বুঝিনি হায়রে প্রেম কিবা ভালোবাসা,
এখন তাকে আঁকি কবিতায় হেসে খেলে-
তার প্রত্যাবর্তনে হবে এ মন সুখী জাগে প্রত্যাশা !
সে হোক পরম সুখী পরমায়ু পাক জীবনে-
তার প্রতি উৎসর্গীত সকল কাব্য এ তপ্ত ভূবনে……

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন