• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলার কথা ডেস্ক / ৭৭ বার পঠিত
আপডেটঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠি

জেলা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী মরহুম রেজাউল করিম রানা’র অকাল প্রয়ানে পাবনা জেলা বার সমিতি খুবই ব্যথীত। রেজাউল করিম রানার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। গত বুধবার (১৯ আগষ্ট ২০২৬) দুপুর বারোটার সময় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋন আদালত এজলাসে রেজাউল করিম রানা বুকের ব্যথায় আচমকাই পড়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত লার্নেড বৃন্দ তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন। জরুরী বিভাগের চিকিৎসকগন মরহুম রানাকে ব্রড ডেড ঘোষণা করেন।

পাবনা বার সমিতির ২০২৬ ব্যাচে এনরোল হওয়া ৫৭ জনের মধ্যে মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা ছিলেন সবচেয়ে প্রবীণ ও অমায়িক সদাহাস্যজ্বল একজন ব্যক্তিত্ব।
পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তার পদচারণা প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারই ব্যাচমেট (২০২৬ ব্যাচ) বিজ্ঞ বন্ধুরা। রবিবার ২৩-০৮-২৬) বিকেল চার ঘটিকার সময় পাবনা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী ভবনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র শ্রী মলয় কুমার দাস রায় সহ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবীসহ, ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবীগন। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ২০২৬ ব্যাচের আইনজীবী অ্যাডভোকেট এস কে নুরুজ্জামান সাগর ও অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।
উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। মরহুমের রেখে যাওয়া স্ত্রী ও ২ কন্যা সন্তানকে দেখে পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না তাৎক্ষণিক ভাবে মরহুমের পরিবারের হাতে নগদ =৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে সকল আইনজীবীদের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার ও সন্তানদের শিক্ষা গ্রহনে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গোলাম আজম,
পেশ ইমাম- খাদিজাতুল কুবরা জামে মসজিদ, কাচারী পাড়া,পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন