কবি রীতা আলীর ১ম মৃত্যুবার্ষিকী পালি
সংবাদদাতা: মহিয়সী সাহিত্য পাঠচক্র ও বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার যৌথ উদ্যোগে পাবনার বর্ষিয়াণ কবি প্রয়াত রীতা আলীর ১ম মৃত্যুবার্ষিকী ২১ সেপ্টেম্বর মেমোরিযাল ক্লাব বুকস পাবনায় পালিত হলো। রোটারিয়ান আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যক্ষ আব্দুদ দাইন, বিশেষ অতিথি ছিলেন কবি মানিক মানিক মজুমদার ও চলচ্চিত্র পরিচালক ছড়াকার দেওয়ান বাদল। স্মরণ সভায় আলোচনা ও কবিতা পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, নদী গবেষক ও কবি ড. মনছুর আলম, কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া, বাংলাদেশ কবিতা সংসদ পাবনার সাধারণ সম্পাদক কবি অশ্রু সাগর আনোয়ার, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি মফিজ উদ্দিন বিশ্বাস, কবি ফিরোজা খান, কবি কথা হাসনাত, কবি উত্তম কুমার, হাবিবুর রহমান স্বপন, ম্যেমিতা মজুমদার মুক্তা প্রমুখ।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন