মাটির মা ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ২৭ আগষ্ট ২০২৬, শুক্রবার অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৭ সদস্যদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা।
আহ্বায়ক :এম নজরুল ইসলাম
সদস্য সচিব : মিজানুর রহমান মৃধা
সদস্য : কে এম সোহেল হাসান, মামুনুর রশীদ নোমানী, সজল মাহমুদ, মো কামরুল ইসলাম, ফৌজিয়া খানম।
উল্লেখ্য যে, জেলা শাখা কমিটি অনুমোদন ও কবিতাপাঠ অনুষ্ঠিত হবে উক্ত আহ্বায়ক কমিটির নেতৃত্বে।
এছাড়াও সংগঠনের একযুগ পূর্তি উপলক্ষ্যে সারাদেশে সাংগঠনিক সফর চলছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন