চাটমোহরে ১১ দিন ধরে নিখোঁজ ফজর আলী, সন্ধান চায় পরিবা
চাটমোহর প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামের মোঃ ফজর আলী (বাড়ি থেকে বের হওয়ার পর) নিখোঁজ রয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজ ফজর আলীর মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁর ঠিকানা: গ্রাম-কচুগাড়ী, ডাকঘর-কুয়াবাসী, ইউনিয়ন-ফৈলজানা, ওয়ার্ড নং-১।
এদিকে নিখোঁজ ফজর আলীর সন্ধান চেয়ে তাঁর ছেলে মোঃ মহসিন সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৭৪৭৯৩৪৭৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
#darpontv24 #নিখোঁজ #ফজরআলী #সন্ধানচাই #চাটমোহর #ফৈলজানা #পাবনা #চলনবিল
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন