তুমি ভোরের শিশিরভেজা
সবুজ ঘাসের ডগা,
তোমার হাসিতে রাতের ফুল
জাগে সবার আগে।
তোমার এমন রূপ দেখে আজ
জুড়িয়ে যায় যে হিয়া,
তোমার মিষ্টি মায়ায় আজ
মন হারালো প্রিয়।
তুমি নীল আকাশের মায়ায়
আঁকা অপরাজিতা ফুল,
তোমার কেবল হাসির তোড়ে
হয় হৃদয় ব্যাকুল।
তুমি ঝরে পড়া স্নিগ্ধ
শুভ্র সুবাসিত বকুল,
তোমার গভীর মায়ায় মন
হারানো সহজ ভুল।
তুমি ফাগুন দিনের লালচে
রাঙা কৃষ্ণচূড়ার ডালা,
তোমার রূপের স্নিগ্ধ আলোয়
জুড়ায় মনের জ্বালা।
তুমি নিঝুম রাতের প্রদীপ
জ্বেলে রজনীগন্ধার সুর,
তোমার একটু পরশ পেলে
দুঃখ পালায় দূর।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন