• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

কবিতাঃ এক পশলা মায়া, লেখিকাঃ তাহিন ভুঁইয়া (ছায়াপথিক) দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৩৭ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এক পশলা মায়া
তাহিন ভুঁইয়া (ছায়াপথিক)

​তুমি ভোরের শিশিরভেজা
সবুজ ঘাসের ডগা,
তোমার হাসিতে রাতের ফুল
জাগে সবার আগে।

তোমার এমন রূপ দেখে আজ
জুড়িয়ে যায় যে হিয়া,
তোমার মিষ্টি মায়ায় আজ
মন হারালো প্রিয়।

​তুমি নীল আকাশের মায়ায়
আঁকা অপরাজিতা ফুল,
তোমার কেবল হাসির তোড়ে
হয় হৃদয় ব্যাকুল।

​তুমি ঝরে পড়া স্নিগ্ধ
শুভ্র সুবাসিত বকুল,
তোমার গভীর মায়ায় মন
হারানো সহজ ভুল।

​তুমি ফাগুন দিনের লালচে
রাঙা কৃষ্ণচূড়ার ডালা,
তোমার রূপের স্নিগ্ধ আলোয়
জুড়ায় মনের জ্বালা।

​তুমি নিঝুম রাতের প্রদীপ
জ্বেলে রজনীগন্ধার সুর,
তোমার একটু পরশ পেলে
দুঃখ পালায় দূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন