• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

খানসামায় শিশুদের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের প্রকাশ্য চলাচলে আতঙ্কে এলাকাবাসী

বাংলার কথা ডেস্ক / ৪৮৯ বার পঠিত
আপডেটঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

খানসামায় শিশুদের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের প্রকাশ্য চলাচলে আতঙ্কে এলাকাবাস

​খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নং ভাবকি ইউনিয়নের কুমড়িয়া কাশেম আলী পাড়ায় (কুমড়িয়া মসিরত শাহ চেয়ারম্যান পাড়া) একাধিক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খাদিমুল রহমান রায়হান (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত খাদিমুল ওই এলাকার মোঃ হামিদুল রহমানের ছেলে। ঘটনার পর থেকে সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলো।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত খাদিমুল দীর্ঘদিন ধরে এলাকার ছোট ছোট শিশুদের চকলেট, টাকা এবং মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে আসছিল। এমন ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর সাথে কথা বললে তারা বলেন, “এক প্রকার লোকলজ্জায় ও সম্মান রক্ষায় আমরা কিছু বলতে পারছি না, করতে পারছি না।”
​নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় ৬ থেকে ৭ মাস আগে খাদিমুল প্রতিবেশী আনুমানিক ৫ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করে। সে সময় বিষয়টি জানাজানি হলে সে স্থানীয়ভাবে সবার সামনে ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করে। কিন্তু এরপরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

​সর্বশেষ গত ৮ আগস্ট বিকেলে ৩টার দিকে এক শিশুকে ধর্ষণ করার সময় স্থানীয় কয়েকজন নারী খাদিমুলকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়দের উপস্থিতিতে সে ঘটনার সত্যতা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড থামেনি। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।
​এলাকাবাসীর একাংশের অভিযোগ, সামাজিক ও নানা কারণে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে এবং আইনি পদক্ষেপ নিতে তারা ভয় পাচ্ছে। শিশুদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়েই মা-বাবারা সন্তানদের ঘরের ভেতর আটকে রাখছেন। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান হতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​অভিযুক্ত খাদিমুলের এমন একের পর এক অপরাধের পরও প্রকাশ্য চলাফেরা এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্ত খাদিমুলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন