কবিতা: আমার প্রিয়স
লেখা:আরাফাতুল ইসলাম
সেদিন এক পলক দেখেছিলাম তোমায়,
পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ সেই ক্ষণ লাল শাড়ির আঁচলে জড়ানো এক মায়াবী আবেশে, থমকে গিয়েছিল আমার চঞ্চল এই মন।
লাল শাড়ীতে তুমি, যেন এক রহস্যময়ী রূপের অধিকারী। তোমাকে দেখে মনে হলো যেন তুমি কোনো রূপকথার রাজকন্যা। শাড়ীতে নারী, আর লাল শাড়ীতে তুমি অপ্সরী!
গোলাপের পাপড়ি যেন ঠাঁই নিয়েছে তোমার ঠোঁটে, প্রতিটি কথায় ঝরে পড়ে বসন্তের প্রথম সুর হরিণের মতো সেই ডাগর টানা চোখে আহ্ কী এক গভীর মায়া, যা টেনে নিয়ে যায় আমায় বহুদূর।
মেঘবরণ কালো কেশের অরণ্যে আমি হারিয়েছি পথ, তোমার শান্ত চলন যেন ধীর লয়ে বয়ে যাওয়া নদী আমি তোমায় ভালোবেসেছি নিঃস্বার্থ এক টানে, হয়তোবা খুঁজে পেয়েছি আজন্মের এক হারানো অবধি।
অকাব্যিক এই মনে আজ কত কাব্যের আনাগোনা, তোমার ওই রূপের নেশায় হারালো মোর দিন-গোণা। ভালো থেকো তুমি তোমার ওই আপন চেনা ভুবনে,
আমার ভালোবাসা তোলা থাক এই হৃদয়ের নিভৃত কোণে।
ভালোবাসা মানে তো সবকিছু উজাড় করে দেওয়া, পাওয়ার হিসেব কষে কি আর প্রেম হয়? তোমার ওই সৌন্দর্যের প্রতিটি রেখায় আমি মুগ্ধ,এ এক এমন অনুভব, যাতে কোনো মলিনতা নেই।
ভালোবাসা মানেই হলো সবটুকু উজাড় করে দেওয়া, পাওয়ার আশা না রেখেই স্রেফ অনুভূতির তরী বয়ে নেওয়া।
হয়তো তুমি অন্য কারোর ঘর বাঁধার সেই নীড়, তবুও আমার ভাবনায় শুধু তোমাতেই সবটুকু ভিড়।
জানি বাস্তবতা হয়তো আমাদের গন্তব্য পাল্টে দিয়েছে, তবুও আমার মনের ক্যানভাসে তুমিই শ্রেষ্ঠ ছবি। অকাব্যিক এই হৃদয়ে আজ তোমারই নাম লেখা তুমিই আমার অসম্পূর্ণ কবিতার একমাত্র প্রিয়সি।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন