আলী আজম
শোকের তালা ভাঙরে তোরা
দুখের তালা ভাঙ্গ না
বুক উজার করে
মনের কথা আপন ভাষায় বল না
দুঃখ সুখে যে পাশে থাকে
এমন আপন খোঁজনা
মন থেকে যে ভালোবাসে
তার কদর টুকু বোঝ না
মনের তালা ভাঙরে তোরা
মন জাগরণ কর না
বিবেক খানা জাগ্রত কর
পর আলোচনা বাদ দে তোরা
নিজ বিচারে সক্রিয় হ
বিচার পরের হাতে দিসনা
শোকের তালা ভাঙরে তোরা
দুখের তালা ভাঙ্গ না
বুক উজাড় করে
মনের কথা আপন ভাষায় বল না
শোকের তালা ভাঙরে তোরা ll
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন