আধো রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়,
নীরব ঘরে জাগে যদি একাকী মন,
জানালার ফাঁকে চেয়ে থেকো চাঁদের গায়,
খুঁজে পাবে সেথা আমার ভালোবাসার ক্ষণ।
নিশীথের বাতাস যখন আস্তে কথা কয়,
দূর আকাশে তারার মেলা নীরব হয়ে রয়,
মনে রেখো—তোমার তরে হৃদয় আমার ক্ষয়,
বিরহেরই আগুন বুকে নিভতে নাহি চায়।
যদি কোনো রাতে তোমার চোখে ঘুম না আসে,
আমার স্মৃতি হয়ে আমি জাগব তোমার পাশে,
চাঁদের আলোয় লিখব কথা নীল আকাশের পানে;
বাতায়নটি খুলে দিও, আসব আলোর টানে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন