• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

সম্পাদকীয়____ ফয়সালের কি শাস্তি হওয়া উচিত?

বাংলার কথা ডেস্ক / ২৮ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সম্পাদকীয়____

  • ফয়সালের কি শাস্তি হওয়া উচিত
    (এস এম মনিরুজ্জামান আকাশ

মাত্র ১০ বছর বয়সের একটি মেয়ে । ক্লাস ফাইভে পড়ে। কি বিভৎস চিন্তাচেতনা
অথচ এই ছোট্ট মেয়েটাকেই দীর্ঘদিন ধরে ইভটিজিং এর শিকার হয়ে আসছিলো ২৩ বছরের যুবক ফয়সালের দ্বারা। কুলাঙ্গার ফয়সাল বারংবার দিচ্ছিল প্রেমের কুপ্রস্তাব।

ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বেতাগীতে । গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে মেয়েটি বাথরুমে গেলে ফয়সাল দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তাকে স্পর্শ করত শ্লীলতাহানির চেষ্টা করে। ভয়ে মেয়েটি চিৎকার করলে ফয়সাল পালিয়ে যায়।

এরপর মেয়েটির মা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। কিন্তু জানা গেলো পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার না করে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে সালিশ বসিয়ে ঘটনাটি ‘মীমাংসা’ করে দেয়!

আর সেখানেই যেন আরোও ভয়ংকর বিপদের দরজা খুলে যায় মেয়েটির জন্য। সালিশের সময় ফয়সালের মা নাকি হুমকি দিয়েছিল,
“পুলিশ ডাকার ফল পরে ভোগ করতে হবে”।

পরদিনই সেই হুমকির ভয়াবহ পরিণতি দেখলো ১০ বছরের শিশুটি। স্কুল থেকে ফেরার সময় স্কুলের বাউন্ডারির ভেতর ওৎ পেতে থাকা ফয়সাল মেয়েটির ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের শিকার হয়।
মেয়েটির সামনের ৩টি দাঁত উপড়ে যায়, আরও ২টি দাঁত ভেঙে যায়।
ফয়সাল পেনাল কোড ১৮৬০ এর ৩২৫ ধারার অপরাধ সংঘটিত করেছে।

যে শিশুটির বয়স এখনো ১০ বছর,
যে স্কুলে পড়ে সে স্কুলেও নিরাপদ নয়?
বাথরুমেও নিরাপদ নয়?

আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, প্রথমবার অভিযোগ পাওয়ার পর যদি যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো আজ এই শিশুটিকে হাসপাতালে কাতরাতে হতো না?

অভিযুক্ত ফয়সাল এখনো পলাতক রয়েছে ।
এখন প্রশ্ন শুধু ফয়সালকে গ্রেফতার করার নয়।
প্রথমবার অভিযোগ পাওয়ার পর কেন তাকে আইনের আওতায় আনা হলো না?

কেন একজন শিশুর ওপর যৌন হয়রানির অভিযোগ সালিশে ‘মীমাংসা’ করা হলো?

অভিযুক্তের পাশাপাশি প্রথম ঘটনায় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও সালিশে জড়িত ব্যক্তিদের ভূমিকাও তদন্ত করা জরুরি ও সময়ের দাবী।

একজন শিশুকে নিরাপদ রাখতে ব্যর্থ হওয়া মানে শুধু একটি পরিবারকে ব্যর্থ করা না,
পুরো এটা সমাজের জন্য ভয়ংকর সতর্কবার্তা।

সময় কড়া নাড়ছে সময়ের তালে। এখনই যথাযথ ও উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা সময়ের দাবী।
নচেৎ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে পিছপা হবে না যদিও আদালতের কাঠগড়ায় না হোক বিবেকের কাঠগড়ায়……!

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
সম্পাদক-
দৈনিক বাংলার কথা, ঢাকা।
২০-০৯-২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন