• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

কবিতাঃ বিষাদসিন্ধু মুহাম্মাদ, কবিঃ ওমর ফারুক। দৈনিক বাংলার কথা।

মুহাম্মাদ ওমর ফারুক / ৫৩ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

তুমি আমাকে দুঃখ-বেদনা দিও না,
তোমার দেওয়া বেদনা আমি সইতে পারি না।
তুমি আমার থেকে দূরে থেকো না,
তোমার বিরহে হৃদয়ের বোঝা ভারী হয়—
তুমি আমাকে ছেড়ে যেও না।

বন্ধু, আমার হৃদয়ের বন্ধু,
আমার পরম বন্ধু!

কখনও নিজেকে আড়াল করো না,
আমার ফুলের সাথে প্রজাপতির বিচ্ছেদ ঘটিয়ো না।
এ বিচ্ছেদ আমাকে ভীষণ পীড়া দেয়—
বর্ষাহীন প্রকৃতি যেমন নিষ্প্রাণ,
তুমিহীন আমার হৃদয়ও তেমনই নির্জীব রয়।

আমাকে আলিঙ্গন করো, বন্ধু,
আমাকে জাপটে ধরো, আঁকড়ে ধরো, বন্ধু।

বন্ধু, আমার হৃদয়ের বন্ধু,
আমার পরম বন্ধু!

কখনও আমাকে ছেড়ে যেও না,
তুমি জানো—তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব;
তুমি বিনে তীব্র মনঃকষ্ট,
শুরু করে হৃদয়ে নানা উপদ্রব।

একটি বিচ্ছেদ কেড়ে নেয় একটি জীবন,
একটি দূরত্বই যেন নিঃশব্দ মরণ!

বন্ধু, আমার আত্মার বন্ধু,
আমার পরম বন্ধু—
আমাকে বিচ্ছেদ দিও না,
দিও না কোনো বিষাদসিন্ধু!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন