• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

কবিতাঃ কখনো তুমি,, কবিঃ রকিবুল ইসলাম।

বাংলার কথা ডেস্ক / ৫৪ বার পঠিত
আপডেটঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কখনো তুমি!
রকিবুল ইসলাম
১৯.০৮.২৬

তুমি কখনো বরষার অবারিত বারি,
আবার কখনো তুমি প্রচন্ড দাবদাহে
প্রজ্জ্বলিত অগ্নিদাহ খরা।
কখনো তুৃৃমি কনকনে শীতের হিমবহতা,
আবার কখনো তুমি বসন্তের মিষ্টি হাওয়া।
কখনো তুমি পড়ন্ত বিকেলের গোধূলী লগন,
তেজস্বী রবির বিদায়বেলা।
আবার কখনো তুমি দিবাভাগের অন্তিম
মূহুর্তের রক্তিম গগণ,পাখিদের নীড়ে ফেরার সন্ধিক্ষণ,
রাতের নীল আকাশে তারা’দের অসারিবদ্ধ বিচরণ।
কখনো তুমি জোঁনাকির আলো,তুমি দৃষ্টির পিদিম,
তুমি আলেয়ার আলো।
তুমি রঙ্গীণ জ্যোছনার ঝলমলে আলোকসজ্জা,
সেই তুমিই আবার আমাবস্যার ঘণ,গাঢ় নিম
রজনীর ঘোর আঁধার,এক রাশ হতাশা আর হৃদয়ের অতল গহ্বরে নিমজ্জিত দুঃখের নিষাণ।
কখনো তুমি আত্নার ব্যাকুলতা,কখনো আবার আশার ভেলা।
কখনো সেই তুমিই স্বপ্ন সারথী,তোমাতেই প্রত্যাশার শুরু,তোমাতেই তা শেষ।
কখনো তুমি তটিনী সঙ্গমে উন্মুখ প্রবল ঝর্ণাধারা,
আবার কখনো সাগর সঙ্গমের জন্য স্বীয় সত্ত্বাকে বিলিনকল্পে ব্যস্ত স্রোতধারা।
তুমি কখনো আমার আশার আলো,
কখনো রাজ্যের হতাশা।
কখনো তোমাতে আমি হরষে উৎফুল্লচিত্ত,
কখনো বা আমি তোমাতেই দুঃখিত মননে
পরাজয় স্বীকারে মত্ত।
তোমাতেই চলে আশার ভেলা,
তোমাতেই সমাপ্তি তার পরিক্রমা।
তুমি যোগে হাসি আমি,কাঁদি তোমার বিয়োগে,
পরিশেষে তাই রাতের আঁধার কহিল মোরে,
ভুলে যা তুই সকল ব্যথা-বেদনা,হতাশা-
আছি আমি সাথী হয়ে তোর সাথে সতত সহসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন