পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, পাবনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
(১৯ আগস্ট ২০২৬ খ্রি.)
পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, পাবনায় ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৫ পরীক্ষায় আইজিপি শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আশ্রাফ, পুলিশ সুপার, পাবনা মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাহবুব আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তির ক্রেস্ট প্রদান করেন এবং তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা মহোদয়, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে পাবনা জেলা পুলিশ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তাদের মেধা ও সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন