নিয়ম বহিরভূতভাবে বহুতল ভবন নির্মাণ কাজ অপসারণ ও স্থগিত করার প্রসঙ্গে। ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামিরদিয়া গ্রামের নোমান ফ্যাক্টরির গেইট এর পূর্ব পার্শ্বে , বহুতল ভবন নিমার্ণ বিষয়ে ২০.৭.২০২৬ তারিখে, মোঃ জাকির হোসেন পিতা মজিবুর রহমান গ্রাম জামিরদিয়া থানা ভালুকা জেলা ময়মনসিংহ এর বিরুদ্ধে UNO কার্যালয়ে অভিযোগ দাখিল করি। সেই মোতাবেক উপজেলা প্রকৌশলীকে উক্ত বিষয়ে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়। তিনি উক্ত বিষয়টি স্বরুজমিনে তদন্ত করে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন প্রতিবেদন দৃষ্টি দেখা যায় নির্মানাধিন ভবনের Foundation কাজ সমাপ্ত করে grade beam এর কাজ চলমান আছে ভবনের অনুমোদিত layout plan এ setback অনুযায়ী ভবনের সামনে ১.৫২ মিটার পিছনে ১.৬০ মিটার এবং উভয়পাশে ১.২ মিটার খালি রেখে মূল ভবন নির্মাণ করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ভবনটির অনুমোদিত Ground floor area ১৭৩.৮২বর্গমিটার কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে ২০৭.৩০ বর্গমিটার জায়গা নিয়ে যা অনুমোদিত layout plan এর পরিপন্থী। আমাদের ভালুকা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন এমতাবস্থায়, নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের অংশ অপসারণ এবং ভবন নির্মাণের কাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটি স্থগিত রাখার জন্য বলেছিলেন কিন্তু তারা তা অমান্য করে পরবর্তীতে আবারো কিছু সংখ্যক নেতাকর্মীর মাধ্যমে কাজ শুরু করেন তাদেরকে আমরা কাজ না করার জন্য বলেছিলাম, কিন্তু আমাদের কথা এবং প্রশাষনের আদেশ অমান্য করে এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আজ আমরা অসহায় বলে কিছুই করতে পারতেছি না। তারা আমাদের সীমানা ঘেসে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। মালিকপক্ষ মোঃ শামসুল মিয়া এবং আজিজুল পিতাঃ হারিজ উদ্দিন তাদের দলীয় ক্ষমতায় কাজ চলমান রেখেছে আমরা কোথাও বিচার পাচ্ছি না এমতাঅবস্থায় মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্ট্রি কামনা করছি।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন