• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কথা ডেস্ক / ২৮ বার পঠিত
আপডেটঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠি

পাবনা জেলা প্রতিনিধিঃ রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয় পাবনার উদ্যোগে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পাবনা শহরের প্রেসক্লাব গলি দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, বাঙালী সংস্কৃতির ধারক বাহক রবীন্দ্র-নজরুল। তাদের শ্রদ্ধায় অন্তরে লালন করে শিল্প সাহিত্য চর্চা এগিয়ে নিতে হবে।

বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদারের সভাপতিত্বে ও নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নদী গবেষক ড. মনসুর আলম, কৃষিবদি জাফর সাদেক, কবি আলমগীর কবির হৃদয়, প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল ও নীল বিশ্বাস প্রমুখ।

এছড়াও শুভেচ্ছা বক্তব্য দেন কবিতা পাঠ করেন কবি মফিজ উদ্দিন বিশ্বাস,কন্ঠ শিল্পী দেলোয়ার হোসেন দিলু, সৈয়দা সোনিয়া খাতুন, নীলিমা নীল, উত্তম কুমার দাস, সাইফুল ইসলাম, সাইদুল হকসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন