ফেরারী বসন্তে
(সুত্রঃ জীবনের প্রারম্ভে চলতে শুরু করে শেষ অবধি পাশে থাকা আমার প্রথম বন্ধবী প্রথমা’কে উৎসর্গীত)
ফেরারী বসন্তে তোমাকেই খুঁজি প্রিয়তমা,
তুমি আছো কোন সে অজানা দেশে!
এসো এ বুকে ;দেখ আছে কত ভালবাসা জমা-
আমরনকাল যাবো তোমায় ভালোবেসে…
রেখেছি পবিত্রতায় মোর ভালবাসা পরম ধণ,
শত জনম হৃদয় সিংহাসনে তোমার মন,
কতনা ছবি একেছি প্রেমে এ হৃদয় মন্দিরে,
লিখেছি গান প্রেমের তরে মোহময়ী সুরে!
কাব্য সাধনা তোমার জন্য রোজ ঘিরে ধরে,
বুঝিনা কেনো আছো আজও অজানা দূরে,
হবে আমার! রবে বুকে ভালোবাসা হয়ে,
তোমার প্রতি এ কলম ধারা যাবে বয়ে ।
প্রকৃতির অনাবিল শুভ্রতায় তুমি রুপবতী,
জাগাও উচ্ছাস প্রাণে!কৃতজ্ঞতায় কুমারী,
ভাবি! তুমি গুণবতী;লজ্জাবতী-কেশবতী,
তোমাতেই হবো যুগে-যুগে প্রেম ভিখারী।
হও তুমি মহিয়সী প্রেমের কাব্য-কথা পড়ে,
সার্থের মোহে এ হৃদয় থেকে যেওনাকো সরে,
হঠাৎ বসন্তে আমি যাই যদি কভুও হারিয়ে,
রেখো মোরে দেখে হৃদয়ের জীর্ন কুটিরে।
পরের হাত ধরে যেওনাকো ভ্রমে কখনও ছেড়ে,
পাবে হয়ত ডাকলে আমায় শত প্রেমিকের ভীড়ে,
চেয়ে রবো আমি তোমার ফেরারী প্রেমিক হয়ে,
তোমার হৃদয় ছায়ায় থাকব ফেরারী বসন্ত জয়ে!
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন