• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

তুলনায় তুমি। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৫৯ বার পঠিত
আপডেটঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬

🥀তুলনায় তুমি🌹

(সুত্রঃ প্রথম বান্ধবী যার অস্তিত্ব অনুভব করি সারাক্ষন এই হৃদয়ের গহীনে! সেই প্রিয় স্বার্থপন বন্ধু-কে উৎসর্গীত)

 

তুমি আমার ক্ষণ কালের কাব্য ধারা,
নদীর মোহনায় তীব্রতর স্রোত তীরহারা,
তুমি বসন্তের আগমনে মুকুলের গন্ধ,
বর্ষায় রিমঝিম বৃষ্টির ছন্দ আনন্দ……

সাগর তীরে সাগর কন্যা তুমি রুপ-গুনে-
কলি বিমোহিত হয় যেমন ভ্রমরের গুন্জরনে,
মাটির সোদা গন্ধ অঙ্গে তোমার মাখা,
হাজার জন্মে হয় যেন গো তোমার সাথে দেখা!

পুস্প-পরাগ বিমোহিত তুমি হঠাৎ বসন্তে-
কৃত-কর্মের শোভায় শোভিত তুমি প্রেম তন্ত্রে,
তুমি হাজার বছরের প্রাচীন রুপকথার রাণী,
তুমি অধরা; তুমি প্রীতি সিক্ত শুভ্র চিরদিনী।

তুমি ফাগুনের ঘনঘটা বাঙ্গালির ঘরে-ঘরে-
হাজারও প্রেমিক চেয়ে আছে তব প্রেমের তরে,
বাঙ্গালির নবান্ন উচ্ছাসে তুমি প্রিয় অতিথি,
সত্যিই ওগো তুমি!রুপায়নে পূর্ণিমা তিঁথি।

হাজার হৃদয় জয় করে তুমি হও মহামতি,
বলবে যে সকলেই ওগো তুমি উর্বশী মায়াবতী,
তুমি ওগো অতুলনীয়া তুলনায় প্রতিদিন,
যাবে যার ঘরে; ভালোবাসায় তার ঘর করো রঙ্গিন।

তোমার তুলনায় তুমি থেকে অভিসিক্ত-
কাউকে করোনা কভুও ভালোবাসায় রিক্ত,
তুমি… তুমি শুধু আমার চোখে একমাত্র তুমি,
হবে ধন্য জীবন-যৌবন তব পরশে হৃদয় বেলাভূমি!

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন