• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

নিঃরবে যেওনা চলে মনের জানালা ভেঙ্গে” দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৪৭ বার পঠিত
আপডেটঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

“নিঃরবে যেওনা চলে মনের জানালা ভেঙ্গে”

(সুত্রঃ ফাতেমা কানিজ অনন্যা হৃদবরেষু-কে উৎসর্গীত)

 

আছো তুমি হৃদ গহীনে,থাকবে অনাদি কাল স্বত্বা জুড়ে-
রয়েছে অনুভূতির আল্পনায়,সব ভাবনার প্রতিচ্ছবি ঘিরে,
আমার মনের ভাবনা জুড়ে দেখি শুধুই তোমার বসবাস-
শুন্যতায় তোমার এ হৃদয়ে বয়ে যায় নিমগ্ন হাহুতাস !

আত্মবিশ্বাসী মনে করেছি লালন এ বুকে ওগো তোমায়-
নিশি জাগরনে বাস্তবে স্পর্শে পাই বুকে সময়ের খেয়ায়,
তুমি সুনেত্রা; তুমি সুকোমল হৃদয়ের গভীরতায় মোরে-
স্বপ্নের রাজকন্যা বেশে মোহিত ভালোবাসায় রেখো ধরে!

জীবনের একটি সময়ে এসে যৌবনে তোমাকে দেখি-
ভাবনার পরতে পরতে নিঃরবে তোমাকে নিয়েই লিখি,
পৃথিবীতে ভালোবেসে বাঁচার অধিকার তোমার থেকে চাই-
অসময়ে জীবনের ভাটায় জোয়ার এনেছো করে যাচাই!

নিঃরস এ মনে ছিলোনাতো কোন স্বপ্ন বিশ্বাস ভালোবাসা-
তোমার পদচারনায় নিরন্তর এ মন খুঁজে পেয়েছে আশা,
যা দেখি সবই রঙ্গিন লাগে আমার প্রম তপস্যাহীন চোখে-
তোমার মুখচ্ছবিতে স্বপ্ন আঁকতে পারি দিশাহীন অপলকে!

পীড়িত মন মুক্তির সুবাতাসে উচ্ছাসিত চায় যে পরিনয়-
যদি তৃপ্তাঙ্গে স্বপ্ন বিলাসী অনুভবে তব মন সাড়া দেয়,
মন পবনের নায় ভাসবো দু’জন অথৈ জলরাশি মাঝে-
বিলিয়ে দিছি আমার অবসন্ন এ মন অপ্রকাশিত লাজে!

তুমি যদি ধরো ওগো শক্ত হাতে হাল বাইতে এ মনের তরী-
বিলিয়ে যাবো সমগ্র ভালোবাসা হয়ে যাবো প্রেমে আনাড়ী,
আছো তুমি রবে হৃদয়ে যেওনা ভেঙ্গে এ মনের জানালা-
বেঁচে থেকেও মরে যাবো সদা নিয়ে বুকে শুন্যতা সাড়াবেলা!

🎙️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন