আফসানা রশিদ প্রীতি”
(সুত্রঃ বেতার বন্ধু এ আর পি,
সিন্দাইন,পাল্লা,মুহাম্মদপুর,মাগুড়া-কে উৎসর্গীত)
হাজার বার ইচ্ছে করে-
বসি তোমার দীঘল কেশে,
হয়ে বিরুপ বিবস্ত্র প্রজাপতি-
বা বিমূর্তমান কেশ সুগন্ধী বেশে!
করে কখনো ইচ্ছে আরো-
জয় করতে তোমার হাসি,
পাইনা কৃতজ্ঞতায় ভালোবাসা-
দূঃখ পাই যে রাশি-রাশি……
দেখনি ছুঁয়ে অনুশোচনার তাপ-
কেমন লাগে মানব জীবনে,
সুখের সময় হোক সবই তোমার-
দূঃখ টুকুই থাকুক মোর ভূবনে!
হও তুমি আলোকবর্তিকা প্রেমে-
আবদ্ধ সুপুরুষের বাহুবন্ধনে,
হাজারও প্রেমিক তব পিছুডাকে
ছুটবে তোমার নেপথ্য ইন্ধনে!
তুমি বর্ণিল আয়োজন জীবন সঙ্গী
করো অপরের নিজেকে,
হাজার বসন্ত বিভ্রাটে যায় যেনো
কেটে তোমাতে চেয়ে থেকে!
🖋️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন