• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত দলীয় প্রার্থীর নাম ঘোষণা। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৬৭ বার পঠিত
আপডেটঃ শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে
পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত দলীয় প্রার্থীর নাম ঘোষণা

(মোঃ মনিরুজ্জামান মনিরঃ ভাঙ্গুড়া, পাবনা থেকে)
পাবনা জেলার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় ও একাধিক সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহারকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামসহ দলীয় অনেক নেতৃবৃন্দ।

এ ছাড়াও, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন— খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আজিজুর রহমান শফি, পারভাঙ্গুড়া ইউনিয়নে রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ।

ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উপজেলা কর্মপরিষদের সভার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। আর পৌরসভার মেয়র পদে প্রার্থী নির্বাচনে দলীয় নেতাদের অংশগ্রহণে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থী হালিম মজহার নূর এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন বাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন