“সেলিনা আক্তার প্রেমা”
(সুত্রঃ বেতাব বন্ধু সেলিনা আক্তার প্রেমা ,
শিরোগ্রাম, পাল্লা, মুহাম্মদপুর,মাগুড়া-কে উৎসর্গীত)
যে কথা হয়নি বলা –
কখনো ভূল করে-
ঠিক মনের অজান্তে…
তুমিও পারোনি সে কথা-
বলতে একটি বার-
বিমূর্তমান হয়ে আদ্য প্রান্তে……
হয়নি আঁকা যে ছবি-
ভাল করে তোমার ও তোমাদের-
সত্যিই বুঝিনি আমি কি কবি!
ভালবাসার কথা কি বলি ঢের…
লাগে ভালো যা কিছু-
আমার করে জগতে-
পাইনি পর ভেবে পিছু-
ভেবেছি যা সবই গেছে বিপথে!
কথা থাক স্মৃতি হয়ে-
তোমার মাঝে আমাতে-
থাকবে কি পাশে দূঃখ জয়ে!
শেষ বেলায়ও মোর সাথে……
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন