দূর আকাশে তারা
সাবিনা সিদ্দিকী শিবা
আজ সকালে আমার ফোনে,
আসলো বাবার ফোন।
কেমন জানি চমকে উঠলাম।
কেঁদে উঠলো মন।
কেমন করে ফোন আসবে,
বাবার নাম্বার থেকে।
মনের ভিতর হাজার প্রশ্ন,,
উঠল আমার ডেকে।
আমার বাবা নেইতো এখন,
চারটি বছর ধরে।
আজ তার নাম্বার থেকে,
ফোন কেমন করে?
ধুরুধুরু বুকটা কাঁপে
অজানা এক ডরে।
কেমন ঘুমায় বাবা আমার,
অন্ধকার কবরে।
কেমন আছে বাবা এখন,
জানতে চাই তার।
আমাদের ছেড়ে কেমনে বাবা,
দিন করছে পার?
দূর আকাশে তারার সাথে
বাবা এখন থাকে।
দিন কাটছে অপেক্ষা করে,
কবে আমায় ডাকে,,,
🌻রাব্বি হাম হুম কামা রাব্বি ইয়ানি সাগীরা 🌻
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন