• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

খুঁজে ফিরি তোমারে।

বাংলার কথা ডেস্ক / ৪৯ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

“খুঁজে ফিরি তোমারে“

(সুত্রঃ যার নামে লেখা এ কাব্য সেই স্বার্থপন বন্ধু কামনা নদীর সুর্যোদয়-কে উৎসর্গীত)

 

খুঁজে ফিরি তোমারে কোথায় তোমার ধ্যান-
তুমি কি পারোনা বুঝতে কে প্রেমিক মহান,
পেতে ছোঁয়া মুক্ত প্রাণে লিখি যে কবিতা-
তুমি বুঝতে পারোনি কি মনেরও মিতা !

কত যে স্বপ্ন আঁখি পাতে মুদ্রিত আছে-
দেখাবো সকলি পেলে তোমায় কাছে,
বুঝবে তুমি ভালোবাসা কি!কারে কয়-
আসে গো জীবনে যদি সে ক্ষণ মধুময়!

পেতাম যদি বক্ষে বাহুতে তব আপন করে-
রাখতাম তোমায় প্রেম সোহাগে আত্মায় ধরে,
বাসতাম ভালো তোমায় সকাল-দুপর-সাঁঝে-
পেতে আমায় নয়ন মুঁদে তব হৃদয় মাঝে!

কাব্য সম্ভার উৎসর্গীত সবই তোমার নামে-
হবো মহান প্রেমিক নিত্য তোমার প্রেমে,
আঁচরে আঁচরে সাজাবো তোমার যত ছবি-
তোমায় নিয়ে কাব্য লিখে হবো প্রেমিক কবি!

বেড়ে যাবে প্রেম যত তোমায় না পেলে-
প্রমাণ পাবে’ প্রেমের তুমি না দেখা দিলে,
কাগজ-কলমের ছোঁয়ায় খুঁজে ফিরি তোমারে-
ভাবি! কবে পাবো তোমায় আমার হৃদয় বাসরে!

পূর্নতায় ফিরে এসো তুমি এ প্রেমিক প্রাণে-
শোকাতুর-মুসাফির আজ আমি তোমার ধ্যানে,
আছো তুমি কল্পালোকে;রবে প্রেম স্বত্ত্বা জুড়ে-
আজ অবধি যত কাব্য লেখা সবই তোমার তরে!

🖋️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন