• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির পরিচিতি সভা ও সমাজ সংস্কারক আবু বকর চৌধুরী’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলার কথা ডেস্ক / ৮৭ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির পরিচিতি সভা ও সমাজ সংস্কারক আবু বকর চৌধুরী’র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
‎

এস এম এরশাদ আলম মনি সরকার, পাবনা :
দেশের অন্যতম বৃহৎ সংগঠন ‎মাটির মা ফাউন্ডেশন দীর্ঘদিন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, পরিবেশ ও মানবিকতা নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর।

সোমবার (৩রা আগষ্ট ২০২৬) বিকেল পাঁচ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সেঁজুতি ভবনে জেলা কমিটির সভাপতি এম জাহাঙ্গীর ফিরোজ এর সভাপতিত্বে প্রথমেই মাটির মা ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী’র পিতা সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ আবু বকর চৌধুরী’র মৃত্যুতে শোক জ্ঞাপনসহ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মরহুম আবু বকর চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়াসহ শোক প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে পাবনা জেলার বিশিষ্ট গুনীজনরা উপস্থিত ছিলেন ।

মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার উপদেষ্টা হিসাবে রোটারিয়ান. মোঃ আলতাফ হোসেন কে সর্ব সম্মতিক্রমে মনোনিত করে ফুল দিয়ে বরণ করা হয়। পরিশেষে সাংগঠনিক অগ্রতির জন্য মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডকে বৃদ্ধি করার জন্য সম্মিলিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি বিশিষ্ট সমাজসেবক এম. জাহাঙ্গীর ফিরোজ, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সহ-সভাপতি  মানবাধিকার কর্মী ও কবি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক ও সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশ্রু সাগর আনোয়ার, প্রচার সম্পাদক সংস্কৃতি ও সমাজকর্মী মোছাঃ পারুল খাতুন, কার্যনির্বাহী সদস্য সংস্কৃতিকর্মী  সাবিনা ইয়াসমিন ও সংস্কৃতিকর্মী সানিউল ইসলাম শিমুল।

আলোচনা সভা ও শোক জ্ঞাপন সভা পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার এবং পরিচিতি সভা সঞ্চলনা করেন কবি অশ্রু সাগর আনোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন