• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৬৫ বার পঠিত
আপডেটঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন আমিন খান, ‘গুলশানের চামেলি’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের

দীর্ঘদিন পর আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। প্রায় অর্ধযুগ বিরতির পর নির্মাতা মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় দেখা যাবে তাকে। একই সিনেমার মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির শিল্পী ও কলাকুশলীদের পরিচয় তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, ছবিটিতে আরও অভিনয় করবেন রোজিনা, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, আজমেরী হক বাঁধন, শিবা শানু, মুকিত জাকারিয়াসহ আরও অনেক পরিচিত মুখ।

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, ভালো গল্প ও দক্ষ শিল্পীদের সমন্বয়ে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। দর্শকদের জন্য একটি মানসম্মত চলচ্চিত্র উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘গুলশানের চামেলি’ সিনেমার গল্পে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্তরালের নানা বাস্তবতা তুলে ধরা হবে। কাহিনির কেন্দ্রে রয়েছে এক নারীর জীবনসংগ্রাম, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার ক্ষতিগ্রস্ত হন। এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মধুমিতা সরকার।

বাংলাদেশি চলচ্চিত্রে এটিই হবে মধুমিতা সরকারের অভিষেক। এর আগে তিনি ২০১৬ সালে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন। মহরত অনুষ্ঠানে অংশ নিতে তিনি সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় এসেছেন।

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার এবং চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। কয়েক বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি শেষে নির্মাণকাজ শুরু হচ্ছে।

নির্মাতারা জানিয়েছেন, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হতে পারে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিজ্ঞ ও নতুন শিল্পীদের সমন্বয়ে নির্মিত ‘গুলশানের চামেলি’ দর্শকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও বাস্তবধর্মী গল্পের সিনেমা হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন