(সুত্রঃ জীবনের ছন্দতালে শিহরণে মন উদ্বেলিত হয়, যাদের মন এ রিক্ত মনকে নাড়িয়ে যায় তাদেরই একজন অনন্যা কে উৎসর্গীত)
এসেছি তব দ্বারে-
ভালোবাসা নিয়ে হৃদয় ভরে,
তোমার দুঃখ ভোলাতে
যৌবনের বসন্ত বেলাতে!
যাহা চাও দেবো তাহা-
দিও তাই চাই যাহা,
বিনিময়ে বিনিময় মিলিয়ে-
উজার করে দিও প্রেম বিলিয়ে!
যে টুকু ভালোবাসা আছে
জমা হৃদয় মন্দিরে,
দেবো তোমারে তাহা আজ
পাবে যে ধীরে-ধীরে…
হয়ত বুঝবে পরিশেষে
ভালোবাসা থাকে আত্মায়,
ভালোবাসা সকলের সাথেই
নিভৃতে নিঃরবে কথা কয়!
ভালোবাসা ভালোবাসে শুধু
ভালোবাসার প্রতিদানে,
মিলেমিশে একাকার হলে হবে
প্রেম স্বার্থক দুটি হৃদয় প্রানে!
চাই তোমায় মনে প্রানে বিশ্বাসে
ভালোবাসাটুকু মুক্ত দিলে,
থাকবেনা কোন চাওয়া পাওয়া
তুমি স্বাচ্ছন্দে আমার হলে!
🖋️এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন