কলমের কালি স্বপ্ন ছিল
বুকে ছিল কত আশা,
সাগরিকা তুমি হাত বাড়িয়ে
দিলে ভালোবাসা।
আমার লেখা অগোছালো পাতা
ছিল পড়ে ঘরের কোণে,
তোমার ছোঁয়ায় বই হয়ে তা
আসবে পাঠকের মনে।
প্রচ্ছদের রঙ, পাতার গন্ধ
সবই তোমার দান,
আমার স্বপ্নের বইখানিকে
দিলে তুমি প্রাণ।
শব্দগুলো খুঁজে পেল
নতুন একটা ঠিকানা,
সাগরিকা প্রকাশনী তুমি
স্বপ্ন পূরণের বাহানা।
পাঠকের হাতে বইটা গেলে
নামটা উঠবে ভেসে,
ঋণটা রয়ে যাবে আমার
সাগরিকার কাছে শেষে।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ
হৃদয়ের গভীর থেকে,
আমার প্রথম বইয়ের মালা
পরালে তোমার হাতে।
🖊️তাহিন
#তাহিনের লেখা
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন