চাষী এসকে খান
লাল শাড়িতে বধূবেশে
নয়টি বছর আগে,
পবিত্র বন্ধনে বেঁধে এনেছিলাম
আমার ছোট্ট ঘরে।
মা হলে তুমি, বাবা হলাম আমি,
ভালোবাসা ছিল অমূল্য, ছিল ভীষণ দামি।
হাসি-কান্না, সুখ-দুঃখে
কেটেছে কত ক্ষণ,
তোমার হাতটি ধরেই খুঁজে পেয়েছি
বেঁচে থাকার কারণ।
অভাব ছিল, ছিল সংগ্রাম,
তবু হার মানিনি কভু,
তোমার চোখের স্বপ্নগুলোই
জুগিয়েছে নতুন প্রভু।
সন্তানের হাসি ভরিয়েছে ঘর,
মমতায় ভেজা দিন,
তোমার ভালোবাসার ঋণে আজও
আমি সবচেয়ে ঋণী।
আজও যখন লাল শাড়িতে
তোমায় দেখি চুপিচুপি,
প্রথম দেখার সেই মুহূর্তটা
ফিরে আসে রূপকথার নৌকায় ভেসে।
সময় বদলায়, বয়স বাড়ে,
কমে না মনের টান,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত
তুমিই আমার প্রাণ।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন