তুমি পুড়িয়েছ স্মৃতির পাতা, আমি উড়িয়েছি ছাই—
উভয়ের এই দহন জ্বালায় ফারাক তো কোথাও নাই।
বিষাক্ত হাওয়ায় দগ্ধ হৃদয়, দগ্ধ দীর্ঘশ্বাস,
নিঃসঙ্গ তুমিও একা, আমি থাকি পরবাস।
তুলসীগঙ্গায় কবিকে দেখেছ, ভেবেছ কি এর মানে?
স্মৃতির শহরে সন্তর্পণে, বাঁচতে ঠিকই সে জানে।
সে তটিনীর বালুকাবেলায় আজ মরীচিকার ভিড়,
হঠাৎ সেথায় ঝলসিত মায়া… আজও করে অস্থির।
শোকের চাদরে আবৃত মোরা, আবৃত কুয়াশায়
জীবন থেকে পালিয়ে বাঁচতে কোথাও যে ঠাঁই নাই।
দূর অদূরের দহন জ্বালা লাভার মতো জ্বলে
শান্তির খোঁজে ডুবে থাকি তাই তুলসীগঙ্গার জলে।
~@বিপুল….
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন
খবরের লিংক ফেসবুক সহ অনলাইন প্লাটফর্ম গুলো তো শেয়ারের অপশন আরো সহজ করার প্রয়োজন।