• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

রইলো বাকি এক। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ১০২ বার পঠিত
আপডেটঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

✒️রইলো বাকি এক🖋️

হারাধরেন অনেক ছেলে সকলে আড়ালে আবডালে-
ছিলো বাকী দুইটি তারা ছিলো হাসি খুশির খেয়ালে,
বলতো কথা আচমকা কভুও আবার ভাবগাম্ভীর্যতায়-
আজকে একটির বিদায় হলো চেয়ারে আরেকটি রয়!

হোক বিদায় পরিশুদ্ধতায় লালিত আদর্শ চর্চায় হোক-
জয় বাংলা মুছে দিয়ে হই আমরা জিন্দাবাদের লোক,
সময় এসে আমাদের ঘরে লাগাতে হবে চেতনায় কাজে-
থাকবেনা ভিন্নমত ও পথের লোক বাহুতে আবদ্ধ সমাজে!

বাংলা বসন্ত ফিরেছে! নয়তো এ বাংলা পলাশীর প্রান্তর-
নয়তো এ বাংলা যে দিল্লীর আধিপত্যবাদের জলসা ঘর,
এ বাংলা নয়তো বঙ্গবন্ধুর বাংলা চেতনার সরস স্লোগানে-
দাবী উঠেছে আজ এ বাংলা গোলাম আজমের কল্যাণে।

শেরে বাংলা, সোহরাওয়ার্দী, মানিক, তর্কবাগীশ,ভাসানী-
শুনেছি আব্বার মুখে যাদের কাছে বাঙ্গালি জাতি চিরঋনী,
বাংলার মাটি বেশ উর্বর অনন্য রাজনীতি ও ফসলের মাঠে-
এ মাটিতে বড় হয়েছিলেন খোকা দেশের দায়িত্ব নিতে পিঠে!

রাজনীতির বরপুত্র হলেও লোকের থাকে ঢেড় দোষ ত্রুটি-
কখনো কোন নেতা ক্ষমতায় গিয়ে থাকতে পারেনি পরিপাটি,
ভিন্ন মত ও ভিন্ন পথের লোক গেছে সমালোচনার টেবিলে-
তির্যক ভাবে সমালোচনায় নামিয়েছেন কখনও রসাতলে!

আধিপত্যবাদী নেই কেউতো, সাম্রাজ্যবাদীর কবলে যে বন্দী-
ক্ষমতার মসনদে টিকে থাকতে কেউ করে চলছি আজ সন্ধি,
দেশের অবস্থা এখন না ভাবি,বড় এখন ব্যক্তি স্বার্থ ও দল-
রাজনীতিতে টিকতে হলে আগে রাখতে হবে পকেট সবল!

হলো কথা ইত্যবসরে প্রসঙ্গ পাল্টে বেশ আলাপচারিতায়-
হারাধনের বাকি একটি ছেলের হবে যে এখন কি উপায়,
দেশ ও দশের কল্যাণে যে সদা রয় মস্তিষ্ক ঠান্ডা করে স্থির-
সেইতো এখন দেশ প্রেমিকের পৃথিবীতে সত্যিকারের বীর!

আসবে সময় চলছে ঘড়ি, ঘুরছে সময়ের কাটা যে সঠিক-
চোখ কান বিবেক সজাগ রেখেই চলতে হবে এখন দিক,
রাজনৈতিক সম্প্রীতির ঢাক ঢোল পিটিয়ে তপ্ত মন দেখ-
চোখ বন্ধ করে অনায়াসে দেখতে পাবে রইলো বাকি এক!

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন