🌺কবিতা:প্রিয়তমার প্রত্যাশা
✍️রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼
🪷তারিখ:৩১/০৭/২০২৫
রচনা নিজ বাড়ি,কৈড়োলা, জামালপুর।
প্রিয়তমা দূরে আজ, তার জন্মভিটাতে,
তবু হৃদয় রয়েছে তারই সান্নিধ্যে।
গর্ভে সে ধারণ করে ভালোবাসা,
নব প্রাণের বীজে আঁকা স্বপ্ন-ভাসা।
দিন কাটে প্রহরে তারই কথা ভেবে,
চোখ রাখি জানালায় চাঁদের হাসি নেবে।
হৃদয়ে ব্যাকুলতা, নয়নে জোছনা,
তবু শান্তি খুঁজি তার দোয়ার হোসনা।
প্রতিটি নিঃশ্বাসে করি মোনাজাত,
সন্তান আসুক ভালোবেসে শতগুণ প্রভাত।
তার মুখে যেন থাকে আদরের দীপ্তি,
চরণে খেলা করে সুখের মিষ্টি।
হে প্রভু, দাও তাকে নিরাপদ আশ্রয়,
জন্মদিনে ঝরে ভালোবাসার সুবাস হয়।
সে যেন হয় আলো, সে যেন হয় গান,
সন্তান আসুক নিয়ে আসমানী মান
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন
তাঁর কবিতার একটা লাইন “ গর্ভে সে ধারণ করে ভালোবাসা “ আমার প্রশ্ন প্রিয়তমা কী শুধু গর্ভেই ভালোবাসা ধারণ করে?