• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের

বাংলার কথা ডেস্ক / ৭৫ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ে

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

১৭-০৪-২০২৬খ্রি. আনুমানিক ২৩:১০ ঘটিকায় অফিসার ইনচার্জ, শ্র্রীপুর থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল মন্ডলসহ একটি চৌকস আভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ সাকিনস্থ আসামী আব্দুল কাদের (৪০), পিতা-মৃত আশরাফ আলী এর চৌচালা টিনসেড বিল্ডিং এ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪০) কে আটক করে। আভিযানিক দল আসামী আব্দুল কাদের (৪০) এর দেহ ও রুম তল্লাশীকালে তার হেফাজতে থাকা বেড রুমে আলমারীর ডান পার্শ্বে নিচের ড্রয়ার থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ৩৮টি প্যাকেটের প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ৭৬০০ পিস গোলাপী রঙ্গের ইয়াবা ট্যাবলেট এবং ০১টি প্যাকেটে ১৯০ পিস লালচে রঙ্গের ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ২৩,৩৭০০ টাকা এবং ওজন আনুমানিক ৭৭৯ গ্রাম। এ সংক্রান্তে শ্রীপুর থানার এসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল মন্ডল (মোবাঃ ০১৭১৬-৫২৩৭২৬) এর অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার মামলা নং-৪৯, তারিখ: ১৮-০৮-২০২৬খ্রি. ধারা: ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারা রুজু করা হয়। আসামীকে আব্দুল কাদের (৪০) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। ঘটনার সাথে জড়িত আর কোন আসামী জড়িত আছে কিনা এ সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে। আসামী আব্দুল কাদের (৪০) এর বিরুদ্ধে ইতোপূর্বে শ্রীপুর থানায় ০৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন