কালিয়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ বড় ভাইয়ে
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের চাঞ্চল্যকর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই মোতালেব হোসেন মোল্যা।
সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে মোতালেব হোসেন মোল্যা লিখিত বক্তব্যে জানান, তার ছোট ভাই এনায়েত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে স্থানীয় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং এমনকি পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আসছে। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এসব অভিযোগের বিষয়ে ছোট ভাই এনায়েতের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন