রাস্তাটির বেহাল দশা জনদুর্ভোগ দেখার মত কেউ নে
(মুনির আহমেদ রাজীবঃ ভাম্যমান প্রতিনিধি)
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের
০২ নং ওয়ার্ডের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামের প্রয়াত ইউনুস আলী মোল্লা’র মোড় হইতে ফৈলজানা মিশন পর্যন্ত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা ।
এই রাস্তা দিয়ে শত শত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসা কলেজে গমন করে। পার্শ্ববর্তী দুটি মাঠের সমস্ত ফসল কৃষকের বাড়ী নিয়ে আসে এই রাস্তায় । শিক্ষার্থীরা রুগীরা সময় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে যাতায়াত করে। রাস্তাটি একেবারে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে পাকাকরণের জন্য বারবার তাগাদা দেওয়া ও আবেদন করায় একসময় তা গৃহীত হয়। যার নম্বর ১৭৬২২৫০৫৬। কিন্তু কেনো জানি না, কোন এক অদৃশ্য কারণে কেন যেন রাস্তাটা আটকে আছে ও রাস্তার কাজ হচ্ছে না। বর্তমান এই বাজেটে রাস্তা টি আবেদনে ৪৫ নম্বরে সিরিয়ালে আছে ও
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির কাজ যেনো দ্রুত সময়ের মধ্যে শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হয়।
কথা হয় প্রসঙ্গত পরিবেশ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে, তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে মাত্র ছয় মাস। হয়তো প্রকল্প গ্রহন আকারে ফৈলজানা ইউনিয়নের অবশিষ্ট রাস্তা গুলো, যে গুলো এখনও কাজ বাকি রয়েছে। এলাকাবাসীদেরকে একটু ধৈর্য্য ধরে কাজ করতে হবে।
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন