• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলার কথা ডেস্ক / ৪১ বার পঠিত
আপডেটঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: চাটমোহর থেকে

চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগে থানায় মামলা: মৃত কুকুরের ময়নাতদন্ত সম্পন্

পাবনার চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের। আর অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে তিনি মাঠে কাজে গিয়েছিলেন। কাজ থেকে বাড়িতে ফেরার পর কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের কাছে জানতে পারেন প্রতিবেশী রাশেদুলের ছেলে নাইম
ফালা দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। পরবর্তীতে তিনি বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। এ ঘটনায় তিনি মামলা দায়ের করে কুকুর হত্যার বিচার চেয়েছেন।

আর অভিযুক্ত নাঈম হোসেন কুকুর হত্যার কথা স্বীকার করে জানান, তাদের বাড়ির কয়েকটা ছাগলকে ওই কুকুরটি কামড়িয়েছে। তাই তিনি মেরে ফেলেছেন। আরও দুটি কুকুরকে তিনি মারবেন বলে জানান।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। ধারালো অস্ত্রাঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে। পুলিশ চাইলেই তিনি প্রতিবেদন দেবেন।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সোলায়মান বাদী হয়ে নাইম হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন