• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ, ১১টি বোমা উদ্ধার

বাংলার কথা ডেস্ক / ৩০ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ, ১১টি বোমা উদ্ধা

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় নজরুল ইসলাম নামে এক স্থানীয় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি পেট্রোল বোমাসহ মোট ১১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।
বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের নদীশুখা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নজরুল ইসলাম করমজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা নজরুল ইসলাম জানান, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। উঠে বারান্দায় এসে দেখতে পান তার পেঁয়াজ রাখার ঘরে আগুন জ্বলছে। তার অভিযোগ, ছাত্রলীগ সভাপতি আরিফের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত ঘরে ভাঙচুর চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে রাখা প্রায় ৩০ থেকে ৪০ মণ পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিৎকার করে এগিয়ে এলে দুর্বৃত্তরা দুই ভাগে বিভক্ত হয়ে একটি হাইয়েস গাড়িযোগে স্থান ত্যাগ করে। তিনি এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে ১১টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন