• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

শিরোনাম: বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, অপেক্ষায় বিশ্ব। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৭৮ বার পঠিত
আপডেটঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শিরোনাম: বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, অপেক্ষায় বিশ্ব

আজ বুধবার (১২ আগস্ট) বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

২০২৪ সালের এপ্রিলের পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মিলতে যাচ্ছে। এবারের গ্রহণ সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও এটি দৃশ্যমান হওয়ার কথা রয়েছে।

১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই দৃশ্য দেখতে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। তবে কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকায় গ্রহণ পর্যবেক্ষণে আবহাওয়াজনিত অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটের দিকে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে আনুমানিক ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে বাংলাদেশে তখন রাত থাকায় দেশের আকাশ থেকে এই সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে না।

সূর্যগ্রহণ কীভাবে হয়?

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। নির্দিষ্ট অবস্থানে চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে ফেললে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতিবছর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সাধারণত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। গড়ে প্রায় দেড় বছর পর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।

সূত্র: দ্য ডেইলি ইত্তেফাক ও নাসা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন