• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন মোঃ মুক্তাদির হোসেন, বাংলাদেশ কবিতা সংসদের সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতা: সমাজের আয়না সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম কবিতা:মায়ার পৃথিবী, সত্যের স্রষ্টা — একটি আত্মোপলব্ধির কবিতা রচনায়: মাওলানা মোঃ ফরিদুল ইসলাম তারিখ:১৬/১০/২০২৬ স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

মন খুঁজে ফিরি আমি। দৈনিক বাংলার কথা।

বাংলার কথা ডেস্ক / ৭১ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মন খুঁজে ফিরি আমি

মন খুঁজে ফিরি আমি পেতে মনের মায়া ভালোবাসা-
পেলে মন নাগালেও মেলেনা মনের সাথে মনের ভাষা।।
খুঁজি মন সারাক্ষণ বুক ভরা বেদনায় নিস্তেজ নিরাশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা…

মনতো বোঝেনা কিছু না ভালোবেসে শুণ্যতায় ফিরে আসে-
কেমন করে বলবো এ মনকে,ভুলে যাও তাকে ভালোবাসে।।
প্রতীক্ষার প্রহরে মন বেঁচে থেকেও আঁধারে পায়না দিশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা…

খোঁজে মন সারাক্ষণ বাঁচতে প্রেমে জীবনে তারই প্রতীক্ষায়-
ধুঁকে ধুঁকে একদিন যাবো মরে পৃথিবী যে ছেড়ে তার মায়ায়।।
দেবোনা দোষ কাউকে সেদিন মিটবেনা এ বুকে প্রেম পিপাসা –
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা…
মন খুঁজে ফিরি আমি পেতে মনের মায়া ভালোবাসা-
পেলে মন নাগালেও মেলেনা মনের সাথে মনের ভাষা।।
খুঁজি মন সারাক্ষণ বুক ভরা বেদনায় নিস্তেজ নিরাশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা…

এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট-
জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন